× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরে কাভানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৪ ১৫:৫২ পিএম

আপডেট : ৩১ মে ২০২৪ ১৮:২৯ পিএম

অবসরে কাভানি

কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড এডিসন কাভানি। দেশের জার্সিতে সবশেষ কাতার বিশ্বকাপে খেলেছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে  ফুটবল ছাড়ার ঘোষণা দেন কাভানি। সেই বিবৃতি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘উরুগুয়ে দলের সঙ্গে ভ্রমণটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।’

বিবৃতিতে ৩৭ বর্ষী কাভানি লিখেছেন, 'আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সব সময়ই প্রিয় দলকে অনুসরণ করব। নিঃসন্দেহে দলটির হয়ে মহামূল্য অনেকগুলো বছর কাটিয়েছি। অনেক কথা বলার আছে। তবে আজকের দিনটিতে স্রেফ ক্যারিয়ারের নতুন অধ্যায়ে নিজেকে উৎসর্গ করতে চাই।'

২০০৮ সালের অভিষেক হওয়া কাভানি দেশের জার্সিতে খেলেছেন ১৩৬ ম্যাচ। গোল করেছেন ৫৮টি। আর ক্লাব ফুটবলে খেলেছেন পালের্মো, নাপোলি, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও ভালেন্সিয়ায়।

ইউরোপের অধ্যায় চুকিয়ে গত জুলাইয়ে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সে নাম লেখান কাভানি। ইতোমধ্যে খেলেছেন তিন মৌসুম। ক্লাবটির সঙ্গে এ বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা