× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্কের স্টেডিয়ামকে অবিশ্বাস্য লাগছে শান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৪ ১৩:০৬ পিএম

আপডেট : ৩১ মে ২০২৪ ১৩:৩৫ পিএম

শান্ত যে মাঠ ঘুরে দেখেছেন, তা আইসিসির ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। ছবি : সংগৃহীত

শান্ত যে মাঠ ঘুরে দেখেছেন, তা আইসিসির ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। ছবি : সংগৃহীত

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ ৩ জুন। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ওই ম্যাচের আগে ১ জুন বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচ দিয়ে এ মাঠের রিয়েলিটি চেক হবে। এর আগে নিউইয়র্কের এ ক্রিকেট মাঠের ছবি ও ভিডিও ইন্টারনেটে দেখেছেন নাজমুল হোসেন শান্ত। তবে নিজে এ মাঠে প্রবেশ করে অন্যরকম অনুভূতি হয়েছে তার।

ভারতের বিপক্ষে আগামীকাল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে শান্ত যে মাঠ ঘুরে দেখেছেন, তা আইসিসির ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক মাঠের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘এটা অবিশ্বাস্য। অদ্ভুত লাগছে। বোঝাতে চাইছি যে ইন্টারনেটে সবাই যখন দেখেছি, তখন কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটাকে সত্যিকারের স্টেডিয়াম মনে হচ্ছে।’

শান্ত বলেছেন, ‘বিশেষভাবে বলতে হয় ইস্টার্ন গ্র্যান্ডস্ট্যান্ডের কথা। আমি এটাকে এমন আশা করিনি, আমি মনে করি এটা একেবারেই যথাযথ স্টেডিয়াম। মাঠকে দেখতে খুবই ভালো লাগছে, এটা প্রোপার ক্রিকেট গ্রাউন্ড।’

‘সত্যি কথা বলতে গেলে আমি এমন কিছু আশা করিনি। তবে সমাজমাধ্যমে আমরা সবাই দেখছিলাম উইকেট কেমন দেখতে, গ্রাউন্ড কেমন হবে, আর সবাই এখানে কী ঘটতে চলেছে তা দেখতে মুখিয়ে আছি।’

৩৪ হাজার দর্শকধারণ ক্ষমতাসম্পন্ন গ্যালারি ডিজাইন করেছে পপুলাস। টার্ফ আনা হয়েছে ল্যান্ডটেক গ্রুপ থেকে, যারা নিউইয়র্ক মেজর লিগ বেসবল দল ও ইন্টার মিয়ামি মেজর লিগ সকার টিমের অনেক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে।

ড্রপ ইন উইকেট ফ্লোরিডায় অ্যাডিলেড ওভাল টার্ফ সলুশন থেকে আনা হয়েছে, যা রক্ষণাবেক্ষণ করেছেন হেড কিউরেটর ড্যামিয়েন হফ। ২০ ঘণ্টার যাত্রা শেষে এ উইকেট এখন নিউইয়র্কের মাঝ উইকেটে।  ওই মাঠে বাংলাদেশ কেবল প্রস্তুতি ম্যাচই নয়, খেলবে মূল পর্বের এক ম্যাচও। ১০ জুন সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা