× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

লারার চোখে সেমিতে আফগানিস্তান, নেই পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৪ ১২:৩৬ পিএম

আপডেট : ৩১ মে ২০২৪ ১৩:১৯ পিএম

পাকিস্তান ও আফগানিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ও আফগানিস্তান ক্রিকেট দল

আনপ্রেডিক্টেবল তকমাটা নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছে পাকিস্তান। যে কারণে তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা যে কারওর জন্যই বলতে গেলে অনেকটা অসম্ভব। বাবর আজমরা যে কখন কী করে বসেন, তার ঠিকঠিকানা নেই।

কিন্তু সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা ও ম্যাথু হেইডেনরা সেটা বোধহয় মানতে নারাজ। তাই তো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে দেখছেন না ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার এ ত্রয়ী ক্রিকেট গ্রেট!

ব্রায়ান লারার মতে, সেমিফাইনালে খেলবে ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। আইসিসির কোনো টুর্নামেন্টের শেষ চারে না খেলা আফগানদের এবার সেমিফাইনালের লড়াইয়ে দেখছেন শুধু লারা। শেষ চারে সুনীল গাভাস্কার বাজি ধরেছেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে। আর সেমির জন্য ম্যাথু হেইডেন বেছে নিয়েছেন অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে।

পাকিস্তানকে সেমিফাইনালের চারের বাইরে রেখেছেন অ্যারন ফিঞ্চ, টম মুডি ও পল কলিংউডরাও। অস্ট্রেলিয়ার সাবেক কোচ মুডি বলেন, ‘আমার প্রথম পছন্দ অস্ট্রেলিয়া, কারণ আইসিসি টুর্নামেন্টে তারা অদ্বিতীয়। দ্বিতীয় দল হিসেবে নেব ভারতকে। ভালো দল, গভীরতা আছে। স্পিন বিভাগ ও বৈচিত্র্যময় ব্যাটসম্যানের কারণে শক্তিশালী। এ ছাড়া যশপ্রীত বুমরা নামের একজনও আছেন দলটিতে।’

ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টসে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছেন ১০ জন সাবেক ক্রিকেটার। তাদের সবাই ভারতকে সেমিফাইনালিস্টের কাতারে ফেলেছেন। নয়জন সেরা চারে রেখেছেন ইংল্যান্ডকে। এ ছাড়া সেমিফাইনালে সম্ভাব্য চারে রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে ডালাসে ২ জুন বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ২০ দলের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বার্বাডোজে ২০ ওভারের এ টুর্নামেন্ট শেষ হবে ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে।

সাবেক ক্রিকেটারদের চোখে সেমিফাইনালিস্ট

ব্রায়ান লারা : ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

সুনীল গাভাস্কার : ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাথু হেইডেন : অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

পল কলিংউড : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ভারত।

ক্রিস মরিস : ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

টম মুডি : অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

আম্বাতি রাইডু : ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

অ্যারন ফিঞ্চ : ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

মোহাম্মদ কাইফ : ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

এস শ্রীশান্ত : ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও  ইংল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা