× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশাবাদী স্যামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মে ২০২৪ ১০:০৫ এএম

আপডেট : ৩১ মে ২০২৪ ১০:৫৮ এএম

আশাবাদী স্যামি

ক্রিকেটে একটি রীতি দীর্ঘদিন ধরে চলমান। স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য কারও হয়নি। টি-টোয়েন্টির নবম সংস্করণে সেই প্রথা ভাঙতে চায় ক্যারিবিয়ানরা। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সে লক্ষ্যই থাকবে তাদের, এমনটিই জানিয়েছেন কার্টলি অ্যামব্রোস।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কোচ ও সাবেক ক্যারিবিয়ান পেসার বলেছেন, ‘এটি কঠিন। তবে দুটি বিশ্বকাপ জিতেছে এমন দুটি দলের মধ্যে আমরা একটি। সংখ্যাটা তিনবারে রূপ দেওয়ার সময় এসেছে। এখন পর্যন্ত কোনো দলই নিজেদের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি। এসব কিছুই ছেলেদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রাণিত করবে।’

অ্যামব্রোস মনে করেন, অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এবার দারুণ দল গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ। বলেছেন, ‘এবারের দলটি দুর্দান্ত। ছেলেরা ধারাবাহিক এবং স্মার্ট ক্রিকেট খেলতে পারলে শিরোপা জেতা সম্ভব।’ সাবেক কোচের মতো আত্মবিশ্বাসী বর্তমান কোচ ড্যারেন স্যামি। সাবেক বিশ্বকাপজয়ী এই নেতা বলেছেন, ‘গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে যা করেছি, যে খেলোয়াড়দের পেয়েছি, তা আমাদের এ মুহূর্তটা দিয়েছে। এবার আমরা বিশ্বকে চমক দেখাতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা