× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ের ছন্দে ইগা শিয়াটেক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৪ ২১:৫৯ পিএম

আপডেট : ৩০ মে ২০২৪ ২২:০৫ পিএম

ইগা শিয়াটেক

ইগা শিয়াটেক

নাওমি ওসাকাকে যেন চেনা যাচ্ছে না। নিজের খেলার ছন্দটাই যেন হারিয়ে ফেলেছেন। বিশেষ করে টেনিস কোর্টে নতুন করে প্রত্যাবর্তনের পর দ্যুতি ছড়াতে পারছেন না জাপানের এ তারকা। কোর্টের লড়াইয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না। কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না।

ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ইগা শিয়াটেকের বিপক্ষে প্রায় জয় ছিনিয়ে নিয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোনোমতে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন শিয়াটেক। রুদ্ধশ্বাস লড়াইয়ে ওসাকাকে ৭-৬ (৭/১), ১-৬ ও ৭-৫ গেমে ধরাশায়ী করেছেন তিনি।

শেষ সেটে লড়াই জমে উঠেছিল। পোলিশ তারকা শিয়াটেক ৫-২ গেমে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিলেন। ওসাকার সামনে ছিল জয়ের হাতছানি। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিয়াটেক হাল ছেড়ে দেননি। দুরন্ত পারফরম্যান্সে ফেরেন। এখন তার সামনে হ্যাটট্রিক ট্রফি জয়ের হাতছানি। এজন্য নাম্বার ওয়ান বাছাইকে জিততে হবে শেষ পাঁচ ম্যাচ।

চতুর্থ নারী খেলোয়াড় হিসেবে টেনিসের উন্মুক্ত যুগে চতুর্থ ফরাসি ওপেন ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন শিয়াটেক। তার লক্ষ্যটা পূরণ হলে সেরেনা উইলিয়ামসের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। এবার চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ক্লে কোর্টে ট্রেবল ট্রফি জয়ের কীর্তি গড়বেন শিয়াটেক। এর আগে র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এ তারকা জিতেছেন মাদ্রিদ ও রোম মাস্টার্সের শিরোপা।

অবিস্মরণীয় ম্যাচের পর শিয়াটেক নিজেই স্বীকার করেছেনÑ জমজমাট ম্যাচ ছিল এটি, ‘ম্যাচটা তুমুল উত্তেজনার ছিল। যেমনটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি।’ জাপানি প্রতিপক্ষ নাওমির স্তুতি গাইতেও ভোলেননি শিয়াটেক, ‘নাওমি দুর্দান্ত টেনিস খেলেছে। হয়তো কিছুদিনের মধ্যে সে ক্লে কোর্ট বিশেষজ্ঞ হয়ে দাঁড়াবে।’

কন্যার মা হওয়ার পর ওসাকা অনেক দিন ছিলেন না কোর্টে। সন্তান জন্ম দেওয়ার পর এ নিয়ে মাত্র দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট খেললেন। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ফিরেছিলেন আন্তর্জাতিক মেজর টেনিস টুর্নামেন্টে। দাপুটে পারফরম্যান্সে বড় জয়ের দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তীরে এসে তরী ডুবিয়ে দেন ওসাকা। লাল দুর্গের তৃতীয় রাউন্ডের টিকিট হাতছাড়া করে নিশ্চিত আক্ষেপের আগুনে পুড়ছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা