২০২৬ বিশ্বকাপ বাছাই
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৯:৫০ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ২০:০৯ পিএম
আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন ও তারিক কাজী; কোলাজ ছবি
অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ
বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশের
২৬ সদস্যের এই দলে নেই গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সর্বশেষ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের
দলে ছিলেন না তারিক কাজী ও শেখ মোরসালিন। চোট কাটিয়ে ফিরেছেন দুজনই। আর দলে নতুন মুখ
মোহামেডানের গোলকিপার সুজন হোসেন।
গত মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ
ও এশিয়ান কাপ বাছাইপর্বের স্কোয়াডে ছিলেন জিকো। কিন্তু সাফের সেরা গোলরক্ষকের খেতাব
জেতা এই ফুটবলারকে সাইড বেঞ্চেই কাটাতে হয়েছিল। এবার জিকো বাদ পড়লেন দল থেকেও। শৃঙ্খলাভঙ্গের
দায়ে ক্লাবের পাশাপাশি জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। শাস্তি কমানোর পর ক্লাবে ফিরলেও
বাংলাদেশের হয়ে খেলা হয়নি এই গোলকিপারের।
এদিকে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের
আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই অনুশীলন ক্যাম্পের আগে
৩০ জনের প্রাথমিক দলে ছিলেন রাব্বি হোসেন রাহুল ও শাহ কাজেম কিরমানি। কিন্তু ক্যাম্প
শেষে ক্যাবরেরা দল যখন ২৩ জনে নামিয়ে আনেন, ছিলেন না রাব্বি ও কিরমানি। তবে অস্ট্রেলিয়া
ও লেবাননের বিপক্ষে দলে ডাক পেয়েছেন তারা।
১ জুন জাতীয় দলের ক্যাম্পে রিপোর্টিং
করবেন ফুটবলাররা। পরদিন শুরু হবে মাঠের অনুশীলন। বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে হবে
প্রস্তুতি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ জুন কিংস অ্যারেনায় এবং ১১ জুন নিরপেক্ষ ভেন্যু
কাতারের দোহায় লেবাননের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।
বাছাইপর্বের ‘আই’ গ্রুপে গত
নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্নে ৭–০ গোলে হেরেছিল
বাংলাদেশ। ঢাকায় লেবাননের বিপক্ষে হোম ম্যাচটি ছিল ১–১ গোলে ড্র।
মার্চে ফিলিস্তিনের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু কুয়েতে অ্যাওয়ে ম্যাচে দল হেরেছিল ৫–০ গোলে। ঢাকায়
হোম ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারে বাংলাদেশ।
বাংলাদেশের ২৬ সদস্যের স্কোয়াডগোলরক্ষক : মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেনডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন , মেহেদী হাসান, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরামিডফিল্ডার : সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, মুজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূঁইঁয়া, সৈয়দ শাহ কাজিম কিরমানিফরোয়ার্ড : শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, শাহরিয়ার ইমন, মোহাম্মদ রফিকুল ইসলাম, রাব্বি হোসেন।