প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৫:২৮ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ২২:২২ পিএম
ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামের সংস্কার চলছে
বাজে আবহাওয়ার কারণে বাতিল হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আইসিসির অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। বজ্রপাত আর ভারী বৃষ্টিপাতের কারণে হয়নি টসও। ঝড়ে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনসহ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে স্টেডিয়ামের প্রায় অর্ধেকটা লণ্ডভণ্ড হয়ে গেছে। ডালাসের প্রেইরি স্টেডিয়ামে এখন সংস্কার চলছে। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে মাঠ পুরোপরি প্রস্তুত হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন আয়োজকরা। তবে আবহাওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
এ মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ জুন, সন্ধ্যায়। সেই সময়েও আছে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ। বজ্রপাতের সম্ভাবনা ৩৮ শতাংশের বেশি। সঙ্গে থাকতে পারে ঝোড়ো বাতাস। যে ম্যাচ দিয়ে পর্দা উঠার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের, যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার সেই ম্যাচ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।