× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাউন্টডাউন : টি-২০ বিশ্বকাপ

ছোট দলের বড় তারকা

রুবেল রেহান

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১১:৫৬ এএম

আপডেট : ৩০ মে ২০২৪ ১৭:০৬ পিএম

ছোট দলের বড় তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে ঘরের মাঠের ইংল্যান্ডকে হারিয়ে চমক উপহার দেয় নেদারল্যান্ডস। ডাচদের সেই রূপকথার নায়ক টম ডি গ্রুথ। একই বিশ্বকাপে আরেক সহযোগী দেশ আয়ারল্যান্ডের দুই ভ্রাতা কেভিন ও’ব্রায়ান আর নেইল ও’ব্রায়েন মিলে দুঃস্বপ্ন উপহার দেন বাংলাদেশকে। দৌরগোড়ায় শর্টার ফরম্যাটের আরেকটি বিশ্বকাপ। প্রথমবারের মতো ২০ দল নিয়ে বিশ্বকাপ বসছে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। যেখানে ৯টি দলই আইসিসির সহযোগী সদস্য। ছোট দলের কারা হতে পারেন এবারের রূপকথার নায়ক, সেসবই জানার চেষ্টা করব এই প্রতিবেদনে।

কুশল মাল্লা (নেপাল)

সাম্প্রতিককালে নেপাল দলে কুশল মাল্লার ভূমিকাকে উপেক্ষা করার সুযোগ নেই। দলের সবচেয়ে শক্তিশালী হিটার তিনি। পরিসংখ্যানও সে কথাই বলছে, ২০২৩ সাল থেকে এই ফরম্যাটে মাল্লা নেপালের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২২ ইনিংসে ১৭৬ দশমিক ০৪ স্ট্রাইক রেটে ৫৮৮ রান তার সংগ্রহে। বোলিংয়ে ৬ দশমিক ৫ এর নিচে ইকোনমি রেটে দলকে এনে দিয়েছেন ১৩ উইকেট। 

শ্যাডলি ফন শাল্কউই (মার্কিন যুক্তরাষ্ট্র)

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আলোড়ন ছড়িয়েছেন শ্যাডলি ভ্যান শাল্কউইক। এই বছরের শুরুর দিকে কানাডার বিপক্ষে অভিষেকের পর থেকে ৮ উইকেট নিয়েছেন তিনি। ২০০৮ সালে ঈগলসের হয়ে অভিষেকের পর থেকে ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজেও অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।

চার্লস আমিনি (পাপুয়া নিউগিনি)

বিশ্বের সেরা ফিল্ডার কে, এই প্রশ্নটি সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে কাউকে জিজ্ঞেস করলে চার্লস আমিনির নাম অবশ্যই তাদের ঠোঁটে সবার আগে আসবে। দুর্দান্ত ফিল্ডিং ছাড়াও আক্রমণাত্মক ব্যাটার হিসেবে অতিপরিচিত তিনি। দরকার পড়লে করতে পারেন লেগ-স্পিনটাও। ২০২৩ সাল থেকে টি-টোয়েন্টিতে ১২৭ দশমিক ৭৫ স্ট্রাইক রেটে করেছেন ৩১৩ রান। এই সময়ের মধ্যে তার ১৮ উইকেট এসেছে ৯ দশমিক ৪৪ গড়ে। ইকোনমি রেটও অতি কৃপণ, ৪ দশমিক ৫৯।

আকিব ইলিয়াস (ওমান)

বিশ্বকাপের আগে অধিনায়ক হিসেবে পদোন্নতি কয়েক বছর ধরে আকিব ইলিয়াসের উন্নতির গ্রাফটা বোধ করি তুলে ধরে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েন, তবে থেমে যাননি তিনি। নিজেকে বিশ্ব ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডারদের একজনে পরিণত করেছেন এই সময়ে। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫ জন অলরাউন্ডারদের মধ্যেও রয়েছেন তিনি।

মার্ক ওয়াট (স্কটল্যান্ড)

টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের শীর্ষ উইকেট শিকারি মার্ক ওয়াট। বছরের পর বছর এই দলটির সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের একজন। ২০২২ বিশ্বকাপে হোবার্টে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার নায়কদের একজন তিনি। ২০২৩ সাল থেকে বাঁহাতি স্পিনার ছয়ের নিচে ইকোনমি রেটে নিয়েছেন ১৫ উইকেট। 

আলপেশ রামজানি (উগান্ডা)

যেথা থেকে উগান্ডার উত্থান… রূপকথা এই গল্প বলা হবে বছরের পর বছর ধরে। আর সেই উত্থানের কেন্দ্রে রয়েছেন আলপেশ রামজানি। যে কি না, আইসিসি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য সূর্যকুমার যাদবের সঙ্গে মনোনীত হয়েছিলেন। বাঁহাতি স্পিনার রামজানি ২০২৩ সাল থেকে ৩৪ ম্যাচে শিকার করেছেন ৬৫টি উইকেট। ৪ দশমিক ৫৮-এর নিচে বিস্ময়কর ইকোনমি রেট। গেল বছর এক ক্যালেন্ডার বছরে যেকোনো বোলারের চেয়ে বেশি উইকেটও (৫৫) নিয়েছেন তিনি। মার্কিনি আসরে যে কারণে মুম্বাইয়ে জন্ম নেওয়া এই ক্রিকেটোরের ওপর নজর থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা