× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়ার্ন মিউনিখের নতুন কোচ ভিনসেন্ট কোম্পানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৪ ০৯:৪০ এএম

আপডেট : ৩০ মে ২০২৪ ২২:২৬ পিএম

ভিনসেন্ট কোম্পানি

ভিনসেন্ট কোম্পানি

খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এবার তা-ও হয়ে গেল। বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভিনসেন্ট কোম্পানি। অ্যালিয়াঞ্জ এরেনায় টমাস টুখেলের স্থলাভিষিক্ত হয়েছেন বেলজিয়ামের সাবেক এ ডিফেন্ডার।

জার্মান জায়ান্ট ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের ৩০ ‍জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটির রক্ষণভাগের সাবেক এ তারকা। ৩৮ বছরের কোম্পানি আগে কাজ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলিতে। যদিও ডাগআউটে দলীয় পারফরম্যান্সে সেভাবে প্রভাব রাখতে পারেননি। তার অধীনে এবারের মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে ক্লাব বার্নলির। কোম্পানির কোচিংয়ে খেলার পর দলটি ফের চলে গেছে দ্বিতীয় স্তরে।

ভিনসেন্ট কোম্পানির বায়ার্নের দায়িত্ব নেওয়ার খবর কয়েক দিন আগে থেকেই ইউরোপের সংবাদমাধ্যমে এসেছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। বুধবার সেই বাকি কাজটুকু সেরে ফেলেছে বায়ার্ন।

বার্নলির সঙ্গে চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি। এজন্য কোম্পানিকে দলে টেনে ক্ষতিপূরণ গুনেছে বায়ার্ন। বাভারিয়ানদের কাছ থেকে ইংলিশ ক্লাবটি ক্ষতিপূরণ হিসেবে পেয়েছে ১০.২ মিলিয়ন ইউরো।

জার্মান ক্লাব বায়ার্নের কোচ হয়ে বেজায় খুশি কোম্পানি, একই সঙ্গে সম্মানিত‘আন্তর্জাতিক ফুটবলে এফসি বায়ার্ন এমন একটি প্রতিষ্ঠান, যাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক সম্মানিত বোধ করছি।’

২০২০ সালে বর্ণিল ফুটবল ক্যারিয়ারকে গুড বাই বলে দেন কোম্পানি। ওই বছরই কোচিং ক্যারিয়ার শুরু করেন বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটে। এর আগে এক মৌসুম ক্লাবটিতে ফুটবলার কাম কোচ হিসেবে কাজ করেন। স্বদেশি ক্লাবের চাকরি ছেড়ে কোচ হিসেবে কোম্পানি নাম লেখেন বার্নলিতে। ইংলিশ ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের মেয়াদে করেছিলেন চুক্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা