খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২২ ১৭:৩৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২২ ১৭:৪১ পিএম
বিগ ব্যাশের ড্রাফটে জায়গা পাওয়া তিন বাংলাদেশি ক্রিকেটার
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের এবারের আসরের জন্য ১৮০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার নাম জমা দিলেও আয়োজকরা মাত্র ৯৮ জনের নাম প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন ক্রিকেটার।
তারা হলেন- পেসার আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা রিপন মণ্ডল।
বিগ ব্যাশের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে বিগ ব্যাশ খেলেছেন শুধুমাত্র সাকিব আল হাসান। ২০১৪–১৫ মৌসুমে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৪টি ম্যাচ খেলেন সাকিব। চার ম্যাচে ব্যাট হাতে ৩৯ রান তোলার পাশাপাশি বল হাতে নেন ৭ উইকেট। এরমধ্যে ব্রিসবেন হিটসের বিপক্ষে ৩.২৫ ইকোনোমিতে ১৩ রান খরচায় নেন ৪ উইকেট।
আল আমিন-শফিউল-রিপনরা এই ড্রাফটে নাম লেখালেও বাংলাদেশের জাতীয় দলের আর কোনো ক্রিকেটার এখন পর্যন্ত বিবিএলের ড্রাফটে নাম লেখাননি।
শুধু বাংলাদেশ নয়, এই ড্রাফটে বিশ্বের বাদবাকি দেশের জাতীয় দলে খেলা ক্রিকেটারও প্রায় নেই বললেই চলে।