× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপের বেতন আটকে দিয়েছে পিএসজি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৬:৫১ পিএম

আপডেট : ২৯ মে ২০২৪ ১৮:০৫ পিএম

বেতনের পাশাপাশি বোনাসও পাননি এমবাপে— ছবি : এক্স

বেতনের পাশাপাশি বোনাসও পাননি এমবাপে— ছবি : এক্স

ফরাসি কাপ জয়ের মধ্যে দিয়ে পিএসজি অধ্যায়ের ইতি টেনেছেন কিলিয়ান এমবাপে। ফ্রি-এজেন্ট হয়ে ক্লাব ছাড়লেও পরের গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি। পিএসজি ছেড়ে এমবাপের চলে যাওয়া মেনে নিতে পারছেন না ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি। খবর, আটকানোর ব্যর্থ চেষ্টার পর ফরাসি বিশ্বকাপজয়ী তারকার বেতন-বোনাসই আটকে দিয়েছেন তিনি।

বুধবার ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লে’কিপ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি এমবাপেকে। একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে যে বোনাস পাওয়ার কথা ছিল, সেটাও আটকে দিয়েছে পিএসজি। ফলে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন বিশ্বকাপ জয়ী এই তরুণ।

প্রতিবেদন অনুসারে বেতন ও বোনাস মিলিয়ে সদ্যসাবেক ক্লাবের কাছে প্রায় ৮০ মিলিয়ন ইউরো পাবেন এমবাপে। এ পরিস্থিতিতে পিএসজি থেকে এমবাপের বিচ্ছেদ চূড়ান্ত করতে আলোচনায় বসবেন পিএসজি ও এমবাপের আইনজীবী দল। এমবাপে পিএসজিতে সাত মৌসুম কাটিয়ে ১৫টি শিরোপা জিতেছেন। এরমধ্যে চারটি ফ্রেঞ্চ কাপ রয়েছে। ছয়টি লিগ শিরোপা আছে।

পিএসজি নিয়ে যা বললেন এমবাপে—

পিএসজিকে কৃতজ্ঞতা জানিয়ে এমবাপে বলেন, ‘আমি মনে করি আপনি যখন একটি ক্লাবে সাত বছর কাটান, আপনি খেলোয়াড়, ভক্তদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। অবশ্যই গোল ও ট্রফিও রয়েছে, তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কেমন সম্পর্ক গড়ে তুলেছেন। একটি দলের অংশ হওয়া, যা আপনি জীবনেও ভুলতে পারবেন না। আমার জন্য এটা বিশেষ ছিল এবং আমি পিএসজিতে সুযোগ পাওয়ায় কৃতজ্ঞ।’

কোন ক্লাবে যেতে পারেন—

চলতি বছরের ফেব্রুয়ারিতে এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন ওঠে। এরপর মে মাসে নিজেই এক ভিডিওতে পিএসজি ছাড়ার বিষয়টি জানান। ইউরোপিয়ান অনেক গণমাধ্যম বলছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে অনেক আগেই চুক্তি করে ফেলেছেন এমবাপে। শুধু তাই নয়, সান্তিয়াগো বার্নাব্যুতে নাকি এমবাপের জার্সি নম্বরও ঠিক হয়েছে। তবে সবকিছু নিশ্চিতভাবে জানা যাবে দলবদলের সময়ই। আর ততদিন পর্যন্ত এমবাপেকে নিয়ে ধোঁয়াশার মধ্যেই থাকতে হচ্ছে ভক্তদের।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা