× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রেঞ্চ ওপেন

প্রথম রাউন্ডেই বিদায় ‘রাজা’ নাদালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৪ ০১:৪৫ এএম

আপডেট : ২৮ মে ২০২৪ ১১:২৬ এএম

প্রথম রাউন্ডেই বিদায় ‘রাজা’ নাদালের

ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন তিনি। রাফায়েল নাদালের সবচেয়ে প্রিয় ফরাসি ওপেনের লাল সুরকির এই কোর্ট। কিন্তু সেখানেই কি না প্রথম রাউন্ডে হেরে গেলেন এই স্প্যানিশ তারকা। চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিলেন সাবেক এই নাম্বার ওয়ান টেনিস তারকা।

সোমবার (২৭ মে) প্যারিসের লাল সুরকির কোর্টে আলেকজান্ডার জেরেভের কাছে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ব্যবধানে হেরে বিদায় নেন ৩৭ বয়সি নাদাল। গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে এর আগে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন একবারই, ২০১৩ উইম্বলডনে। ১১ বছর পর রাফায়েল নাদালের ক্যারিয়ারে ফিরে এলো সেই স্মৃতি। সেটাও তার নিজের ‘দুর্গ’ ফ্রেঞ্চ ওপেনে!


ম্যাচের শুরু থেকেই বড্ড অচেনা ছিলেন নাদাল। জেরেভের সঙ্গে কোনোভাবেই পেরে উঠতে পারছিলেন না। প্রথম সেটে হেরে যান সহজেই। দ্বিতীয় লড়াইয়ের চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেননি। প্রথম দুই সেট হারার পরও নাদালের প্রত্যাবর্তনের গল্প অহরহ। কিন্তু এবার হলো না তেমন! হারই মেনে নিলেন জেরেভের কাছে।


রোঁলা গারোর এ লাল দুর্গে ২০০৫ সালে শিরোপা জিতে অভিষেক রাঙিয়েছিলেন নাদাল। এ টুর্নামেন্টে খেলা মোট ১১৬ ম্যাচে আজ চতুর্থ হার দেখলেন নাদাল। গত আসরে খেলেননি ইনজুরি ছিল বলে। এরপর উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে পারেননি। লম্বা সময় পর ফেরাটা সুখকর হলো না ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ীর।


হারের পর অবসরের ইঙ্গিত দিয়েছেন নাদাল, ‘আমি জানি না, এটাই শেষবার কি না। সত্যি বলতে, আমি নিশ্চিত নই। যদি এটাই শেষবার হয়ে থাকে, তাহলে বলব আমি তা উপভোগ করেছি। আজ যে অনুভূতি হচ্ছে তা ভাষায় বর্ণনা করা কঠিন। এ জায়গাটিকে (রোঁলা গাঁরো) আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’


যোগ করেন, ‘ইনজুরির কারণে গত দুই বছরে খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখানে ফেরার স্বপ্ন নিয়েই সব প্রক্রিয়া পার করেছিলাম আমি। প্রথম রাউন্ডে বিদায় নেওয়াটা আদর্শ নয়। আমি লড়াকু ছিলাম এবং হাতে সুযোগ ছিল, কিন্তু সাশার (জেরেভ) মতো ভালো খেলোয়াড়ের বিরুদ্ধে তা কঠিনই।’


‘ভবিষ্যৎ নিয়ে কথা বলাটা কঠিন। গত দুই মাসের চেয়ে শরীরের ব্যাপারে এখন ভালো বোধ করছি। হয়তো দুই মাস পর আমি বলতে পারি, যথেষ্ট হয়েছে। তেমন কিছু এখনও বোধ করিনি আমি। আশা করি, আবারও দেখা হবে। কিন্তু নিশ্চিত করে বলতে পারছি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা