× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৪ ২০:৪৫ পিএম

আপডেট : ২৭ মে ২০২৪ ২২:২৪ পিএম

টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছিল আরদুজ্জামান-মিজানরা। এবার মালয়েশিয়াকে ৬টি লোনাসহ ৭৩-২২ পয়েন্টে পরাজিত করেছে স্বাগতিকরা

সোমবার (২৭ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ৩৭-০৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে ৩৬-১৮ পয়েন্ট পেয়ে মালয়েশিয়াকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। 

মালয়েশিয়ার বিরুদ্ধে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আল-আমিন বলেন, ‘আমি সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছি এটা বড় কথা নয়। দল জয় পেয়েছে এটাই আমার কাছে বড়। টানা দ্বিতীয় জয় পেয়ে অবশ্যই আমরা আনন্দিত। মালয়েশিয়া শক্ত প্রতিপক্ষ। কিন্তু ম্যাচে আমরা দারুণ খেলে তাদের কাছ থেকে পয়েন্ট তুলে নিয়েছি। এ ধারাবাহিকতা পুরো টুর্নামেন্টজুড়ে ধরে রাখতে চাই। চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।’

মালয়েশিয়ার বিরুদ্ধে দল জয় পাওয়াতে খুশি বাংলাদেশের কোচ আব্দুল জলিল, ‘দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছে দল। আজ মালয়েশিয়ার বিরুদ্ধেও বড় জয় পেয়েছে। আমি যেভাবে ছেলেদের পরিকল্পনা সাজিয়ে দিচ্ছি সেটা তারা ম্যাচে পুরোপুরি বাস্তবায়ন করতে পারছে। ছেলেদের পারফরম্যান্সে আমি অত্যন্ত আনন্দিত।’

২৯ মে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা