× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর বড়শিতে বিশাল চিতল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২ ১৮:৩০ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২২ ১৮:৫৪ পিএম

প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়েছে বড় একটি চিতল মাছ। শুক্রবার গণভবনের জলাশয়ে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়েছে বড় একটি চিতল মাছ। শুক্রবার গণভবনের জলাশয়ে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরিবারের একটা আলাদা গুরুত্ব আছে। তাই হাজারো ব্যবস্তার মধ্যেও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। ছোট বোন শেখ রেহানাকে কাছে পেলে তো আর কথা নেই। তাই শেখ রেহানাকে কাছে পেয়ে ছুটির দিনে গণভবনের জলাশয়ে ছিপ নিয়ে মাছ ধরতে বসে যান প্রধানমন্ত্রী। বড়শিতে ধরা পড়েছে বড় একটি চিতল মাছ।

শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুকে পেজে শেয়ার করা তিনটি ছবিতে এমন দৃশ্য দেখা গেছে। অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো শুক্রবার সকালের বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন। 

প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটান। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার একটু চাপ কম থাকে। এদিন ছোট বোন শেখ রেহানাকে কাছে পেয়ে গণভবনের জলাশয়ে ছিপ দিয়ে মাছ ধরে কিছু সময় কাটালেন প্রধানমন্ত্রী। বড় মাছ ধরা পড়ায় দুই বোনকে বেশ প্রফুল্ল মনে হয়েছে।’


দলের ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’

আওয়ামী লীগের ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাত্র এক ঘণ্টায় ১৬ হাজার মানুষ রিয়্যাক্ট করেছেন। মন্তব্য পড়েছে ৬০০ এর বেশি। শেয়ার হয়েছে ৭০০ এর বেশি।

এর আগেও ছুটির দিনে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছিপ দিয়ে মাছ শিকার করতে দেখা গেছে। পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনে তিনি মাছ ধরতে পছন্দ করেন।

প্রবা/টিএ/


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা