× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খানাখন্দে বেহাল সড়কে ভোগান্তি

সোহাগ হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ)

প্রকাশ : ১৪ মিনিট আগে

তাড়াশ পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ সড়কের প্রায় দেড় কিলোমিটার বেহাল দশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তাড়াশ পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ সড়কের প্রায় দেড় কিলোমিটার বেহাল দশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উত্তর ওয়াপদা বাঁধ সড়কের প্রায় দেড় কিলোমিটার বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ।
এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকি এড়াতে যানবাহন পৌর শহরের ভেতরের সড়ক ব্যবহার করায় বাড়ছে যানজট, চরম ভোগান্তিতে পড়ছে পথচারী ও সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলা প্রকৌশল বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও কার্যকর সংস্কার কার্যক্রম চোখে পড়েনি। সোমবার সরেজমিন দেখা যায়, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের ট্রাক-শ্রমিক অফিস সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে শুরু করে বিভিন্ন অংশে সড়কের পিচ উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বেল্লাল খান ও কাঙাল চন্দ্রের বাড়ির সামনেও রয়েছে বড় বড় খানাখন্দ। একই অবস্থা উত্তর ওয়াপদা বাঁধ সড়ক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সংযোগ সড়কেও। এ সময় সংযোগ সড়কের একটি গর্তে মাছবাহী ভটভটি আটকে থাকতে দেখা যায়। গাড়ি থেকে মাছ পড়ে জমে থাকা পানিতে ছড়িয়ে পড়ে। সড়কের এমন পরিস্থিতিতে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

উত্তর ওয়াপদা বাঁধ এলাকার বাসিন্দা বেল্লাল খান ও কাঙাল চন্দ্র জানান, সড়কটির অন্তত তিনটি স্থানে বড় আকারের গর্ত রয়েছে। এ ছাড়া পুরো রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ ছড়িয়ে আছে। প্রতিদিনই ছয় থেকে সাতটি যানবাহন এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সজিব খান বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বিভিন্ন যানবাহন মান্নাননগর থেকে পশ্চিম ওয়াপদা বাঁধ সড়ক ব্যবহার করে চলাচল করে। কিন্তু উত্তর ওয়াপদা বাঁধ সড়কটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চালকরা বিকল্প হিসেবে পৌর শহরের ভেতরের রাস্তা বেছে নিচ্ছেন। ফলে শহরের বিভিন্ন স্থানে যানজট তৈরি হচ্ছে।

ভুক্তভোগী অটোভ্যানচালক আজাদ আলী জানান, মাছ নিয়ে আড়তে যাওয়ার সময় তার গাড়িটি সড়কের একটি গর্তে পড়ে। পরে অন্য একটি গাড়ির সহায়তায় সেটি উদ্ধার করতে হয়। এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান বলেন, উত্তর ওয়াপদা বাঁধ সড়কের সংস্কার কাজের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, সড়কের গর্তগুলোতে ইট ও সুরকি ফেলে আপাতত যান চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা