× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামায় সশস্ত্র পাহারায় বালু উত্তোলন

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

বান্দরবানের লামার পূর্বচাম্বী এলাকার আমতলী ডলুখাল ও গরুরলোডা খালের মোহনায় বালুর স্তূপ থেকে গাড়িতে করে বালু পাচার করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের লামার পূর্বচাম্বী এলাকার আমতলী ডলুখাল ও গরুরলোডা খালের মোহনায় বালুর স্তূপ থেকে গাড়িতে করে বালু পাচার করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী এলাকার আমতলী, ধূইল্যা এবং গরুরলোডা গ্রামে অবৈধ বালু উত্তোলন ও বহিরাগত অস্ত্রধারী ক্যাডার বাহিনীর দৌরাত্ম্যে স্থানীয়দের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

একটি ওয়ার্ডের ১ কিলোমিটার এলাকার মধ্যে ১২টি পয়েন্ট থেকে ৩০টির বেশি ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিদিন ৪ শতাধিক গাড়ি (ট্রাক/ডাম্পারে) বালু পাচার হচ্ছে। দিনভর এলাকা শান্ত থাকলেও রাত নামলেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। নাম প্রকাশ না করার শর্তে বালু পয়েন্টের আশপাশের লোকজন জানান, পাশের লোহাগাড়া উপজেলার ৪-৫টি সংঘবদ্ধ গ্রুপ মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে বালু উত্তোলন এবং পাচার করে। তাদের সঙ্গে স্থানীয় ১৫-২০ জন লোক জড়িত। যাদের ভয়ে মুখ খুলতে পারছেন না স্থানীয়রা।

সরেজমিন ঘুরে দেখা যায়, আমতলী গ্রামের মেম্বার ছৈয়দুর রহমানের বাড়ির পূর্ব পাশে ডলু খাল থেকে তিনটি ড্রেজার মেশিন দিয়ে দেদার বালু উত্তোলন করে বিশাল বালুর স্তূপ করা হয়েছে। একদিকে বালু উত্তোলন চলছে; অন্যদিকে গাড়িতে পাচার করা হচ্ছে। একই গ্রামের পশ্চিম পাশে মহসিন ডাক্তার ও মসজিদের পাশে আরও দুটি বালু পয়েন্ট রয়েছে। ডলু খাল ও গরুরলোডা খালের মোহনায় (মোস্তফা নগরের পেছনে) ড্রেজার বসিয়ে বালুর বিশাল স্তূপ করা হয়েছে। এই স্তূপ থেকে গতকাল শুক্রবার সকাল থেকে কমপক্ষে ৪০ গাড়ি বালু পাচার হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

গরুরলোডা গ্রামের সাবেক মেম্বার হারিস মিয়ার বাড়ির পাশে তিনটি বালুর পয়েন্টে তিনটি বিশাল স্তূপে ৩ থেকে ৪ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে। ধূইল্যা খালে আরও তিনটি বালু পয়েন্ট থেকে দিন-রাতে বালু উত্তোলন ও পাচার চলছে। স্থানীয় কয়েকটি গ্রুপকে সুবিধা দিয়ে বহিরাগত লোহাগাড়ার লোকজন এই বালু নিয়ে যাচ্ছে। এলাকার ক্ষতি হওয়ার পরও বাধা দিচ্ছেন না কেন? স্থানীয়দের এমন প্রশ্ন করলে তারা জানান, আমাদের নিত্যদিন লোহাগাড়া যেতে হয়। বাধা দিলে আর যেতে পারব না। এ ছাড়া ওদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে। পূর্বচাম্বী এলাকার ১২টি পয়েন্ট থেকে তোলা লাল বালু লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় যাচ্ছে। এসব অবৈধ বালু থেকে কোনো রাজস্ব পাচ্ছে না সরকার এবং যত্রতত্র বালু তোলার কারণে এলাকার ভোগোলিক দৃশ্যপটও পাল্টে যাচ্ছে। 

এ বিষয়ে লামা থানার ওসি কাইছার হামিদ জানান, অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। উপজেলা প্রশাসন যেকোনো পদক্ষেপ নিলে আমরা সহায়তা করব। অন্যদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের বক্তব্য নিতে বান্দরবান জেলা প্রশাসক, লামা উপজেলা ইউএনও এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবানকে ফোন দিলে তারা কল রিসিভ করেনি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা