× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিমুখী উদ্যোগে ঘুরে দাঁড়াচ্ছে শুভাঢ্যা খাল

শেখ ফরিদ, কেরানীগঞ্জ (ঢাকা)

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

ত্রিমুখী উদ্যোগে ঘুরে দাঁড়াচ্ছে শুভাঢ্যা খাল

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল দখল ও দূষণমুক্ত করে পুনঃখননের মাধ্যমে সৌন্দর্যবর্ধন প্রায় ৬০ ভাগ শেষ হয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা। এ ব্যাপারে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের শুভাঢ্যা খাল খনন প্রকল্পের প্রজেক্ট অফিসার মেজর শাকিব আজাদ জানান, ২০২৭ সালের জুন মাসে খননকাজ সম্পন্ন করার কথা রয়েছে। তার দাবি, ইতোমধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। দিনরাত কাজ চলছে।

অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও ডিসি অফিস যেভাবে সার্ভে করেছে, তাদের সার্ভে অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমাদের উচ্ছেদের টিম প্রস্তুত আছে। তারা অবৈধ স্থাপনা নির্ধারণ করে দিলে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত জানান, জেলা পরিষদের সার্ভেয়ার চাওয়া হয়েছে। তারা নতুন করে সার্ভে করে দিলে শুভাঢ্যা খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, কাজের অগ্রগতি ৬০ শতাংশ হবে, যা ময়লা অপসারণ করলে দৃশ্যমান হবে। দুই পাড়ের উন্নয়ন ও সুরক্ষা, পানিপ্রবাহ ফিরিয়ে আনা, পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ ও দুই পাড়ের সৌন্দর্যবর্ধনÑ এগুলো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ। প্রথম পর্যায়ে ১৪.২৬ কিলোমিটার খাল পুনঃখনন, ৭.২ কিলোমিটার খালের পাড় বাঁধাই ও দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্পন্নের কথা রয়েছে।

কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক শুভাঢ্যা খাল পুনঃখনন ও উদ্ধার অভিযান প্রসঙ্গে জানিয়েছেন, খাল খনন ও বর্জ্য পরিষ্কারের কারণে সাময়িকভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও তা দীর্ঘমেয়াদে থাকবে না।

তিনি জানান, ড্রেনের মুখে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ করা হচ্ছে এবং শিগগির এলাকার জলাবদ্ধতা দূর হবে। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও খালটিকে আগের রূপে ফিরিয়ে আনতে পুরোদমে কাজ চলছে। খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসন কঠোর অভিযানও অব্যাহত রেখেছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, এর আগেও একাধিকবার সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় শুভাঢ্যা খাল রক্ষার। ২০০৭ সালে বড় ধরনের উচ্ছেদ অভিযান, ২০১২ সালে পুনঃখনন ও উদ্ধারের উদ্যোগ নেওয়ার কয়েক বছর পর আবারও খালটি দখল ও দূষণের কবলে পড়ে।

স্থানীয় জমির উদ্দিন খাল রক্ষায় সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, খনন শেষ হওয়ার পর খালটি কে রক্ষণাবেক্ষণ করবে, বর্জ্য ফেলা বন্ধ করবে কে, নতুন করে দখল ঠেকানো হবে কীভাবেÑ এসব সুনির্দিষ্ট করা জরুরি। কারণ আগেও সরকারি অর্থ ব্যয় করে উচ্ছেদ অভিযান, পুনঃখনন করা হয়েছে এ খাল। তারপর দেখভালের অভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় আগের রূপ পেয়েছে শুভাঢ্যা খাল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা