× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠে সতর্ক এনসিপি

হাসান ইমন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১০:৪২ এএম

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এ ঘটনায় আতঙ্কিত না হয়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। তাদের বক্তব্য, ‘আমরা ভীত নই, মাঠে আছি।’ একই সঙ্গে হামলাকারীকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে দলটি।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিশিরা রিসোর্টে যাওয়ার পথে অটোরিকশায় হাসিবের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করা হয় বলে এনসিপির অভিযোগ। 

হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ পরিচালিত একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক নারীকে নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন হাসিব। পথে দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে হামলার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান।

হামলার পর এনসিপির নেতাকর্মীদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলা বা ভয়ভীতি উপেক্ষা করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা। তাদের ভাষ্য, জনগণের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে তারা মাঠে থাকবেন।

এদিকে হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির নেতারা। তাদের অভিযোগ, নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। তারা দ্রুত তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম উদাহরণ। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, জুলাই যোদ্ধারা ভীত নন। আওয়ামী লীগসহ পরাজিত শক্তির গুপ্ত হামলার বিষয়ে আমরা সতর্ক আছি। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সংগঠকের ওপর এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। বিএনপি সরকারকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা