× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ মাস ধরে বিদ্যুৎবিহীন দেড় হাজার পরিবার

আজিজুল হক, ফরিদপুর

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২২:৫৭ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে ৮ মাস ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে দেড় হাজার পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে ৮ মাস ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে দেড় হাজার পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে ৮ মাস ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে দেড় হাজার পরিবার। নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে। 

এতে চরম দুর্ভোগে পড়েছে ইউনিয়নের দেড় হাজার পরিবার। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। সেচ দিতে না পারায় ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। পাশাপাশি নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চরবাসীকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মাবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল কয়েক বছর আগে। কিন্তু আট মাস আগে নদীর তলদেশে থাকা কেবল ছিঁড়ে যায়। ফলে পুরো ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আট মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ স্থাপন করা যায়নি। বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা চরম বিপাকে পড়েছে। তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

ইউনিয়নের নন্দলালপুর গ্রামের বাসিন্দা নয়ন শেখ বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। দৈনন্দিন নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। ছেলেমেয়েদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।’

একই গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা যাচ্ছে না। এভাবে বিদ্যুৎবিহীন থাকায় আমরা খুব কষ্টে আছি।’

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, ‘সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ায় ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা চাই, দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করা হোক।’

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের জানিয়েছে, পদ্মায় তীব্র স্রোতের কারণে তলদেশে কেবল লাইনে সংযোগ দিতে বিলম্ব হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ চালুর বিষয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি।’

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দোহার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকী খান বলেন, ‘বিদ্যুৎ সংযোগের জন্য স্থাপিত সাবমেরিন কেবলটি অনেক পুরনো হওয়ায় পদ্মা নদীর তীব্র স্রোতে ত্রুটি দেখা দিয়েছে। নদীর তলদেশে প্রবল স্রোত থাকায় আপাতত নতুন করে কেবল স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে নতুন সাবমেরিন কেবলের বরাদ্দ পাওয়া গেছে। আশা করছি, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা