× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাল্টা চাষে সফল নাসির করবেন স্ট্রবেরি চাষও

নাছরুল্লাহ আল-কাফী, পিরোজপুর

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:৪৩ পিএম

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোল্লা গ্রামে বিশাল এলাকা মাল্টার বাগান গড়ে তুলেছেন  নাসির হাওলাদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোল্লা গ্রামে বিশাল এলাকা মাল্টার বাগান গড়ে তুলেছেন নাসির হাওলাদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা নাসির হাওলাদার। উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোল্লা গ্রামে বিশাল এলাকা নিয়ে মাল্টার বাগান গড়ে তুলেছেন তিনি। অল্প সময়ে পেয়েছেন প্রত্যাশিত সাফল্য। এখানকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগী বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। 

প্রায় ১২ বছর ধরে মাল্টা চাষে যুক্ত নাসির বর্তমানে ১৫-১৬ বিঘা জমিতে মাল্টা চাষ করছেন। তার বাগানে বর্তমানে ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করেন প্রতিনিয়ত। মাল্টা চাষে সাফল্যের পর এই চাষি বর্তমানে স্ট্রবেরি চাষের প্রস্তুতি নিচ্ছেন। 

চাষি নাসির হাওলাদার বলেন, আমি বাওকুল চাষের মাধ্যমে কৃষিজীবনে আসি। এর কিছুদিন পরে আমাদের এ অঞ্চলে মাল্টা চাষ আসে। প্রথমে এক বিঘা জমিতে মাল্টা চাষ শুরু করি, এতে আলহামদুলিল্লাহ সফল হই। গত বছরেও প্রায় ১৬ লাখ টাকার মাল্টা বিক্রি করেছি। এই সিজনে আনুমানিক ২০ লাখ টাকার মতো মাল্টা বিক্রি করব। এ বছর নতুন চাষ শুরু করব স্ট্রবেরি। 

তিনি জানান, কৃষি অফিস থেকে আমাদের নিয়মিত পরামর্শ দেয়। এই জেলার মাল্টা খুবই সুস্বাদু, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এ মাল্টা যায়। 

নাসিরের মাল্টা বাগানে কাজ করে পরিবারের সদস্যদের নিয়ে ভালো থাকার কথাও জানিয়েছেন বাগানটির কর্মরত একাধিক শ্রমিক। পার্শ্ববর্তী ব্রাহ্মণকাঠী গ্রামের বাসিন্দা ও মাল্টা বাগান শ্রমিক সুজন মীর বলেন, আমি এই মাল্টা বাগানে কাজ করি প্রায় ৫ বছর ধরে। মাল্টা বিক্রির উপযোগী হলে তখন আমরা মাল্টা তুলি। মাহাজন আমাকে মাস শেষে ১৮ হাজার টাকা বেতন দেয়, দুপুরের খাবার দেয় এবং চিকিৎসা খরচও বহন করে। পরিবারের খরচ ভালোভাবেই চালাতে পারছি। 

শাহাদাত খলিফা নামে আরেক শ্রমিক বলেন, এখানে কাজ করলে প্রতিদিন হাজিরা ৬০০ টাকা করে পাই। আমি এখানে কাজ করি প্রায় ৪ থেকে ৫ বছর। এই মালিকের বড়ই ও সবজি বাগানও রয়েছে। 

নাসিরের এই মাল্টা চাষে সফলতা দেখে স্থানীয় অনেকেই এ চাষে উদ্বুদ্ধ হয়ে চাষ শুরু করেছে। স্থানীয় বাসিন্দা মো. নাদিম শেখ বলেন, নাসিরকে দেখে এলাকার অনেকেই মাল্টা চাষ শুরু করেছে এবং তারাও সফলতা পাচ্ছে। আমাদের এখানে প্রায় ১০০ মধ্যে ৭০ জন মানুষই কৃষির ওপর নির্ভরশীল। 

মাল্টা চাষে পুরো জেলার সফলতার কথা জানিয়ে পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার বলেন, পিরোজপুর জেলায় গত বছর ৪৩০ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছিল। এ বছর ৪৩৬ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। এই জেলার মাল্টায় গত বছরে উৎপাদন হয়েছিল ৬,১০৩ মেট্রিক টন আর এ বছর উৎপাদন হয়েছে ৬,২৪৩ মেট্রিক টন। এই মাল্টা চাষের সঙ্গে জেলার প্রায় ১,৫০০ কৃষক জড়িত আছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা