× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাতায়াতে ভোগান্তি

সাঁকোর আশ্বাসে ‘মুলা ঝুলছে’ তারপরও অপেক্ষা

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:৩৩ পিএম

রাজারহাটের নাজিমখান ইউনিয়নের বাছড়া ঈদগাহ মাঠসংলগ্ন খালে সাঁকোর কাজ অসমাপ্ত থাকায় প্রতিদিনই স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজারহাটের নাজিমখান ইউনিয়নের বাছড়া ঈদগাহ মাঠসংলগ্ন খালে সাঁকোর কাজ অসমাপ্ত থাকায় প্রতিদিনই স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া ঈদগাহ মাঠসংলগ্ন তিস্তা নদীর খালের ওপর সাঁকোর কাজ শুরু হয়েছিল চার মাস আগে। কিন্তু এখন পর্যন্ত নির্মাণ করা হয়েছে শুধু বিম। কবে শেষ হবে সাঁকোর কাজ, কবে মিলবে দুর্ভোগ থেকে মুক্তি! সেই অপেক্ষায় দিন কাটছে কয়েকশ পরিবারের। 

শিক্ষার্থী, মুসল্লি, বয়স্ক মানুষ ও অটোরিকশা চালকদের প্রতিদিনই পোহাতে হচ্ছে দুর্ভোগ। অথচ কাজ শেষ করতে এখন তাকিয়ে থাকতে হচ্ছে পরবর্তী অর্থবছরের বরাদ্দের দিকে। একই জায়গায় একই অর্থবছরে একাধিক বরাদ্দ দেওয়া যায় নাÑ এমন যুক্তিতে পরবর্তী অর্থবছরে বরাদ্দ দিয়ে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে হাসারপাড় এলাকায় নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কাজ উদ্বোধন করতে গিয়ে বাছড়া ঈদগাহ মাঠের পাশে জরাজীর্ণ কাঠের সাঁকোটি পরিদর্শন করেন এমপি ড. আতিক মুজাহিদ। এ সময় তিনি নতুন সাঁকো নির্মাণের আশ্বাস দেন। কয়েক দিনের মাথায় পুরনো সাঁকোটি ভেঙে পড়লে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে টিআর-কাবিখা কর্মসূচির আওতায় ১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়ে গত ২০ জুন নতুন সাঁকোর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের সময় এমপি ড. আতিক মুজাহিদ বলেছিলেন, তিন-চারশ পরিবার আছে। আরও এক দিন ভিজিটে এসেছিলাম। তখন কাঠের ব্রিজ ছিল। এখানকার মানুষজনের অনেক দুর্দশা। রাজারহাটে ৩০-৩১টা কাজ হচ্ছে আমাদের টিআর-কাবিখা থেকে। এই অঞ্চলের দুর্দশা লাঘবে আমাদের ছোট একটা চেষ্টা।

তিনি আরও বলেছিলেন, এটা আমাদের সরকারের এমপির যে বাজেট, সেখান থেকে আমরা দিচ্ছি। আশা করি, বিম হয়ে গেলে আমাদের কাজ আগাবে। আরও সাপোর্ট লাগলে আমরা আস্তে আস্তে দেব। এই অঞ্চলের মানুষ অন্তত যেন স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে।

কিন্তু উদ্বোধনের চার মাস পেরিয়ে গেলেও সাঁকোটি চলাচলের উপযোগী হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সিঁড়ি ও কাঠের সাঁকো নির্মাণের কথা থাকলেও স্থানীয় কমিটি তুলনামূলক স্থায়ী সমাধানের আশায় বিম ও কনক্রিটের কাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেয়। 

সাঁকোর কাজ শেষ না হওয়ার বিষয়ে এমপি ড. আতিক মুজাহিদ বলেন, একই জায়গায় একই অর্থবছরে একাধিক বরাদ্দ দেওয়া হয় না। এ কারণে কাজটি শেষ করতে পরবর্তী অর্থবছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। পরবর্তী অর্থবছরে বরাদ্দ দিয়ে সাঁকোর কাজ শেষ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা