× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আবেদন’ সিন্ডিকেট দুদকে

তোফাজ্জল হোসেন কামাল

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:২৯ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ২২:৩০ পিএম

দুর্নীতি দমন কমিশন। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন। ফাইল ছবি

অর্থ আদায় আর হয়রানিÑ এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে গড়ে উঠেছে ‘আবেদন’ সিন্ডিকেট। দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় একমাত্র সংস্থাÑ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেন্দ্র করে গড়ে ওঠা এ সিন্ডিকেটে জড়িত খোদ সংস্থাটির কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও নামসর্বস্ব পত্রিকা-অনলাইনের কর্মীরা। এদের কাজই হচ্ছে বিভিন্ন পেশার ব্যক্তিকে টার্গেট করে নামে-বেনামে দুদকে অভিযোগ দাখিল করা। আবার এরাই সেই অভিযোগের দাপ্তরিক সিলমোহরযুক্ত অনুলিপি অভিযুক্তের হাতে পৌঁছে দেন নানা উপায়ে। এরপর শুরু হয় দেনদরবার, মিলে গেলে অভিযোগ হাওয়া। আর না মিললে হয়রানি ও অর্থ আদায়। এ সিন্ডিকেটটি সক্রিয় বেশ অনেক দিন ধরেই।

অথচ সংস্থাটি বলছেÑ দুদকের নামে কোনো ভুয়া নোটিস বা আবেদন তৈরি করে বা ভুয়া কর্মকর্তা সেজে কেউ হয়রানি করলে বা অর্থ দাবি করলে তা সম্পূর্ণ বেআইনি।

প্রতারণা থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বিস্তারিত জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুদক সাধারণত কোনো অভিযোগ বা অনুসন্ধানের বিষয়ে তদন্ত কর্মকর্তার মাধ্যমে লিখিত দালিলিক প্রক্রিয়ায় যোগাযোগ করে। মোবাইল ফোন বা ল্যান্ডফোনে হুমকি দিয়ে টাকা দাবি করার কোনো নিয়ম দুদকে নেই। কেউ দুদক কর্মকর্তা পরিচয় দিলে তার পরিচয়পত্র ও সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ দেখতে চাওয়া উচিত এবং নিকটস্থ দুদক কার্যালয়ে যোগাযোগ করতে হবে। কোনো প্রতারক চক্র দুদক কর্মকর্তা বা চেয়ারম্যানের নামে ভুয়া আইডি, চিঠি বা নোটিস ব্যবহার করে হয়রানি করলে বা টাকা চাইলে তাৎক্ষণিকভাবে দুদকের টোল ফ্রি হটলাইন ১০৬ নম্বরে কল করে জানাতে হবে। কোনো প্রতারণার চেষ্টা হলে বা হয়রানির শিকার হলে স্থানীয় থানায় জিডি (সাধারণ ডায়রি) বা পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শও দেন এ কর্মকর্তা।

দুদকের নাম ব্যবহার করে ভুয়া নোটিস, অভিযোগ বা চিঠি পাঠিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ দাবি করতে সক্রিয় রয়েছে একটি বড় চক্র। এ চক্র দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুয়া পরিচয় দিয়ে, এমনকি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি খুলে মানুষের কাছ থেকে অর্থ আদায় ও হয়রানি করা হয়। 

খোঁজখবর নিয়ে জানা গেছে, দুদকের নামে অপকর্ম করতে গড়ে উঠেছে ‘আবেদন’ সিন্ডিকেট। এই সিন্ডিকেট সদস্যদের কাজ হচ্ছে শুরুতে টার্গেট করা ব্যক্তির নামে দুদকে অভিযোগ দাখিল করা। এরপর অভিযোগের একটি কপি জমা দিয়ে, অপরটিতে দুদকের পত্র গ্রহণ ও বিতরণ শাখা থেকে রিসিভ করিয়ে সিল-স্বাক্ষর নিয়ে তা অভিযুক্ত ব্যক্তির কাছে যেকোনো উপায়ে পৌঁছানো। এরপর শুরু হয় দেনদরবার। এ দেনদরবারে দুদকের নিম্ন পর্যায়ের কতিপয় অসাধু কর্মচারী, কোনো কোনো ক্ষেত্রে কতিপয় কর্মকর্তাও জড়িত। অভিযুক্ত ব্যক্তির কাছে মোবাইল ফোনে কল করে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানানো হয়। কোনো কোনো ক্ষেত্রে পরিচিত কর্মকর্তার নাম-পরিচয় দিয়েও জানানো হয়। এরপর অভিযুক্তকে বলা হয়, আবেদন সিন্ডিকেটের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে অভিযোগকারীর সাথে একটা আপসরফা করে দেওয়ার চেষ্টা করতে পারে। আশ্বস্ত করা হয়Ñ সমঝোতা হলে অভিযোগকারী তার অভিযোগটি প্রত্যাহার করে নেবেন। অথবা অভিযুক্তের বিরুদ্ধে কোনো অনুসন্ধান বা তদন্তও হবে না। চাইলে ধামাচাপা দেওয়া হবে সবকিছুই। সিন্ডিকেটের এসব প্রস্তাবে সম্মত হলে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। আর রাজি না হলে অভিযোগের বিবরণ ছোটখাটো নামসর্বস্ব পত্রিকা-অনলাইনে প্রকাশ করে অভিযুক্তসহ তার নিকটাত্মীয়-পরিচিত মহলে পাঠিয়ে হেয় করা হয় সামাজিকভাবে। 

এ ছাড়াও অনেক দিন ধ‌রে দুদক কর্মকর্তা প‌রিচ‌য়ে মামলা- মোকদ্দমা থে‌কে বাঁচা‌নোর কথা ব‌লে ও ভয় দেখিয়ে প্রতারণা ক‌রে আস‌ছে এক‌টি সংঘবদ্ধ চক্র। এ প্রতারক চক্রটি সামা‌জিক ম‌াধ্যমে দুদকের চেয়ারম‌্যা‌ন ও কমিশনারদের না‌মে একা‌ধিক আইডি খুলে হা‌তি‌য়ে নি‌চ্ছে লাখ লাখ টাকা। গত বছরের ফেব্রুয়ারিতে এ রকম প্রতারক চ‌ক্রের তিন সদস‌্যকে চি‌হ্নিত ক‌রে গো‌য়েন্দা সংস্থা। তা‌দের ব‌্যাংক অ্যাকাউন্টে পাওয়া যায় লাখ লাখ টাকা। তারা দুদক চেয়ারম‌্যা‌ন ও ক‌মিশনার‌সহ ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের না‌মে হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামা‌জিক  মাধ‌্যমে আইডি খু‌লে প্রতারণা ক‌রে মানু‌ষের কাছ থে‌কে বিপুল পরিমাণ টাকা হা‌তি‌য়ে নেয়। ওই সময়ে দুদক জানায়, প্রতারণায় লিপ্ত তিন জন‌কে আইনের আওতায় আনা হয়েছে। তারা হচ্ছেনÑ রংপুরের পীরগ‌ঞ্জের আল আমিনের ছে‌লে রেজোয়ানুল হক, তার সহ‌যো‌গী ইয়াস‌মিন আকতার ও জ‌রিনা বেগম।

দুদকের উপপ‌রিচা‌লক (জনসং‌যোগ) আকতারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রতারক চক্র অপকর্মের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। সংঘবদ্ধ প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, কারও বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত শুরু করলে চিঠি দিয়ে তাকে জানানো হয়; টেলিফোনে যোগাযোগ করা হয় না। চিঠি ভুয়া কি না তা নিশ্চিত হওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয় অথবা নিকটস্থ বিভাগীয়/জেলা কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

দুদক কখনোই কোনো তদন্তের জন্য ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং (যেমনÑ বিকাশ, রকেট, নগদ) বা ব্যাংকের মাধ্যমে টাকা দাবি করে না। কোনো নোটিস সন্দেহজনক মনে হলে দুদকের তথ্য বা জনসংযোগ শাখায় যোগাযোগ করে স্মারক নম্বর যাচাই করে নেওয়া উচিত। অনেক সময় চক্রগুলো নিজেদের দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক বা উপপরিচালকের পিএ পরিচয় দিয়ে কল করে, যা সম্পূর্ণ অবৈধ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা