× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যন্ত্রাংশের নামে আসছে বিলাসবহুল গাড়ি

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৫:৩৯ পিএম

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণা দিয়ে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি আমদানির অভিনব কৌশল ধরা পড়েছে চট্টগ্রাম বন্দরে।

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণা দিয়ে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি আমদানির অভিনব কৌশল ধরা পড়েছে চট্টগ্রাম বন্দরে।

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণা দিয়ে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি আমদানির অভিনব কৌশল ধরা পড়েছে চট্টগ্রাম বন্দরে। কন্টেইনারে যন্ত্রাংশের আড়ালে খণ্ডিত অবস্থায় লুকিয়ে আনা হচ্ছে এসব গাড়ি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের শতভাগ কায়িক পরীক্ষায় গত এক মাসের ব্যবধানে এমন দুটি বড় চালান জব্দ করা হয়েছে।

সর্বশেষ ৬ অক্টোবর এমন একটি চালান আটক করা হয়। সংযুক্ত আরব আমিরাতের ‘আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কোম্পানি’ থেকে চালানটি আমদানি করে চট্টগ্রামের হালিশহরের মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল। খালাসের দায়িত্বে ছিল আমিন (সিঅ্যান্ডএফ) প্রাইভেট লিমিটেড। গোপন সংবাদের ভিত্তিতে কায়িক পরীক্ষায় এতে সম্পূর্ণ খোলা অবস্থায় আড়াই হাজার সিসির একটি দুই আসনের বিএমডব্লিউ রেসিং কার (ধারণা করা হচ্ছে এস ড্রাইভ ২৩আই মডেল), তিন হাজার সিসির ২০১৬ মডেলের একটি বিএমডব্লিউ ৭৪০আই-এর সামনের অর্ধাংশ এবং পাঁচটি হাফ-কাট ইসুজু ট্রাক পাওয়া যায়। বিএমডব্লিউ ৭৪০আই-এর বাকি অংশ অন্য কোনো চালানে আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রেসিং কারটির সঠিক সাল, চেসিস নম্বর ও বৈধতা কারিগরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।

এর আগে ১০ জুলাই জাপানের তোচিগি-কেনের আশিকাগা-শি শহরের মাহি কার পোর্ট থেকে এমভি মায়ের্স্ক মোংলা জাহাজে ইকোহামা বন্দর হয়ে আরেকটি চালান আসে। ঢাকার গেন্ডারিয়ার ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস ১টি কন্টেইনারে ১৬৭টি প্যাকেজে ৮ হাজার ১৮ কেজি ওজনের (৫০ সিবিএম) এই পণ্য আমদানি করে। এক মাস বিল অব এন্ট্রি দাখিল না করে নিলামে খালাসের অপচেষ্টার সময় ৩১ আগস্ট কাস্টমস গোয়েন্দারা এটি আটক করেন।

‘ইউজড স্পেয়ার্স পার্টস’ ঘোষণায় আনা এই চালানটি খুলে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ ও বিএমডব্লিউ এম৫-এর পুরো গাড়ির অংশবিশেষ শনাক্ত করা হয়। একই চালানে হোন্ডা বি১৮সি টাইপ আর ইঞ্জিন, ফ্রন্ট হাফ/হাফ কাট ও টায়ারসহ বিপুল যন্ত্রাংশ মেলে। জোড়া দেওয়ার পর বিএমডব্লিউসহ পাঁচটি গাড়ির পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দারা বলছেন, এই গাড়ি ও যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৯ থেকে ১২ কোটি টাকা। এর মধ্যে লেক্সাস এলএক্স ৬০০-এর মূল্য ৬-৭ কোটি, লেক্সাস এসসি ৪৩০-এর মূল্য ৫০-৯০ লাখ এবং বিএমডব্লিউ এম৫-এর মূল্য ৩-সাড়ে ৪ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দারা আরও জানান, একটি বিএমডব্লিউ আমদানিতে কোটি টাকার বেশি শুল্ককর দিতে হয়, যেখানে যন্ত্রাংশে তা অনেক কম। শুল্ককর ফাঁকি দিতেই অসাধু ব্যবসায়ীরা এমন কৌশল নেন। আগে কন্টেইনারের সামনের দিকে যন্ত্রাংশ রেখে পেছনে গাড়ি লুকানো হতো বলে সহজে ধরা পড়ত না। এখন শতভাগ কায়িক পরীক্ষার কারণে এই কারসাজি ধরা পড়ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা