× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল

বন্ধ ‘এমআরআই ও সিটি স্ক্যান’ মেশিন

তানভীর আহমেদ, গাজীপুর সিটি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:০২ পিএম

বন্ধ থাকার নোটিসসংবলিত বন্ধ রুমের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বন্ধ থাকার নোটিসসংবলিত বন্ধ রুমের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালটি জেলার অন্যতম প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার রোগী চিকিৎসা নিতে আসে। অনেকে আবার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যান, এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করায়। তবে দীর্ঘদিন ধরে অচল হয়ে পরে আছে সিটি স্ক্যান মেশিন। 

জানা গেছে, এর মধ্যে নতুন করে এমআরআই মেশিনেও দেখা দিয়েছে ত্রুটি। ফলে জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের বাইরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে রোগীদের। এতে একদিকে বাড়ছে রোগীদের ভোগান্তি, অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এতে রোগীদেরও বাড়ছে ক্ষোভ।

জানা গেছে, ২০২২ সালে সিটি স্ক্যান মেশিন ও পরের বছর ২০২৩ সালে এমআইআর মেশিন চালু হয়। কিন্তু চালু হওয়ায় কিছুদিন পর থেকেই মেশিন দুটির বিভিন্ন সমস্যা দেখা দেয়। সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত চালু ছিল সিটি স্ক্যান মেশিনটি। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান বৈদ্যুতিক সমস্যার কারণে মেশিনটির একটি গুরুত্বপূর্ণ ইউনিটে ত্রুটি দেখা দিলে এটি বন্ধ হয়ে যায়। অন্যদিকে হাসপাতালের এমআরআই মেশিনটিতেও কিছুদিন ধরে সমস্যা দেখা দিচ্ছে। তবে এর আগে প্রায় এক মাস ধরে মেশিনটি দিয়ে সীমিত পরিসরে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল। বর্তমানে ব্রেইন ও জয়েন্টের কিছু পরীক্ষা করা গেলেও স্পাইন বা মেরুদণ্ডের এমআরআই করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর আট মাস ধরে সিটি স্ক্যান মেশিনটি অচল থাকায় রোগীদের বাইরে গিয়ে সিটি স্ক্যান করাতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শী জানায়, জেলা সদরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালটি সমগ্র জেলার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির রোগীরা সেবা নিতে আসে। শনিবার ৩ অক্টোবর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে চিকিৎসার জন্য আওলাদ হোসেন এসেছেন। তিনি জানান, ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাতে সক্ষম হলেও পরীক্ষাগুলি করতে পারেননি। অন্যদিকে গাজীপুরের শিববাড়ীতে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি.-এ স্বাস্থ্য পরীক্ষা করতে আসা গাছা এলাকার মোতালেব জানালেন, সরকারি হাসপাতালে গিয়েছিলাম। টাকা কম লাগলেও সিরিয়াল পাওয়া যায় না। পরে একদিন শুনলাম মেশিনই নষ্ট। তাই বাধ্য হয়ে এখানে (পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি.) এলাম।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) মো. মোফাজ্জল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, সবকিছু স্বাভাবিক থাকলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওগ্রাফি বিভাগে প্রতিদিন, এমআরআই হয় সাত থেকে আটটি, সিটি স্ক্যান হয় ত্রিশটির, এক্স-রে হয় একশত পঞ্চাশ থেকে একশত ষাটটি এবং আলট্রাসনোগ্রাফি হয় নব্বই থেকে একশোটির মতা। তবে বর্তমানে এমআরআই মেশিনে স্পাইনের জন্য ব্যবহৃত কয়েলটি নষ্ট হয়ে যাওয়ায় ওই পরীক্ষা করা যাচ্ছে না। বিষয়টি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কোম্পানিকে জানানো হয়েছে। 

মেশিনের রক্ষণাবেক্ষণ নিয়ে কোম্পানি ও মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা ও দর-কষাকষি চলছে। আর সিটি স্ক্যান মেশিনটি বৈদ্যুতিক সমস্যার কারণে একটি ইউনিটে ত্রুটি দেখা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কোম্পানিকে জানানো হয়েছে। মেশিনটি মেরামতে যে অর্থ প্রয়োজন, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রক্রিয়া চলছে। এই কর্মকর্তা আরও জানান, রেডিওলজি বিভাগে সার্বক্ষণিক সেবা দিতে কমপক্ষে ১০ টেকনোলজিস্ট প্রয়োজন হলেও বর্তমানে সেখানে মাত্র একজন টেকনোলজিস্ট কর্মরত।

হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, এমআরআই মেশিনটি পুরোপুরি নষ্ট নয়। তবে মেশিনের কিছু সমস্যা থাকায় বর্তমানে ব্রেইন ও জয়েন্টের কিছু পরীক্ষা করা সম্ভব হলেও স্পাইনের পরীক্ষা করা যাচ্ছে না। তিনি আরও বলেন, সিটি স্ক্যান মেশিনটি প্রায় আট মাস ধরে বন্ধ রয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করি, দ্রুতই সমস্যার সমাধান হবে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. রফিকুল ইসলাম এমপি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য বাজেট বাড়ানো হয়েছে। দেশের সব হাসপাতাল উন্নয়নের জন্য সরকার কাজ করছে। তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের এমআরআই ও সিটি স্ক্যান মেশিনের কাজ দ্রুত শুরু করতে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা