× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্তিত্ব সংকটে ঘাটাইলের বনাঞ্চল, বেপরোয়া গাছ লুটেরা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:৫৯ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:১৩ পিএম

ঘাটাইলে বিশাল সংরক্ষিত বনাঞ্চলটি অস্তিত্ব সংকটে ভুগছে। গাছ কেটে নিচ্ছে যাচ্ছে লুটেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘাটাইলে বিশাল সংরক্ষিত বনাঞ্চলটি অস্তিত্ব সংকটে ভুগছে। গাছ কেটে নিচ্ছে যাচ্ছে লুটেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে বিশাল সংরক্ষিত বনাঞ্চলটি অস্তিত্ব সংকটে ভুগছে। বন বিভাগে অতিমাত্রায় গাছ চুরি, অবৈধ দখল, যত্রতত্র পাহাড় কাটা, বনের ভেতর দুই শতাধিক করাতকল, ২০টি ইটভাটার কালো ধোঁয়া, শত শত পোল্ট্রি ফার্ম ও কলকারখানার অপরিশোধিত আবর্জনায় বনভূমির পরিবেশ দিন দিন হয়ে পড়ছে বিপর্যস্ত।

বনের শাল ও গজারিগাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ গাছচোর চক্র। দিন-রাত সব সময়ই চলছে গাছ কাটা। ফলে বিলুপ্তির পথে রয়েছে সংরক্ষিত এই বনাঞ্চলটি। এ ঘটনায় সংঘবদ্ধ গাছচোর চক্র, অসাধু কাঠ ব্যবসায়ী, কিছু বন কর্মকর্তা ও বনের ভেতর গড়ে ওঠা অবৈধ করাতকল মালিকদের দায়ী করছে স্থানীয়রা।

গত শুক্রবার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজার ২০১৬ দাগের বনের প্লট থেকে ১৬টি আকাশমণিগাছ কেটেছে বন দস্যুদের একটি চক্র। বন বিভাগের ওই প্লটটি বটতলী বিট অফিসের আওতাধীন। পরে সংবাদ পেয়ে বনের ভেতর থেকে চুরি হওয়া কাঠগুলো জব্দ করে বন বিভাগ। বন বিভাগের বটতলী বিটের দায়িত্বে থাকা মো. জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বন বিভাগের দেওয়া তথ্য মতে, বর্তমানে ঘাটাইল উপজেলায় বনভূমির পরিমাণ ২৫ হাজার ৭১১ একর। নব্বইয়ের দশকে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচি আসার পর থেকেই প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই বন ধ্বংস করা শুরু হয়। শাল, গজারিগাছসহ নানা ধরনের দেশি গাছ কেটে বনে লাগানো হয় বিদেশি নানা জাতের গাছ। গজারিগাছ কাটা সরকারিভাবে নিষিদ্ধ হলেও বন লুটেরা তা মানছে না। জানা যায়, গাছের গোড়া থেকে চারা গজায়, কিন্তু চোরচক্র গাছের গোড়া উপড়ে নিয়ে যাওয়ায় গাছের বংশবৃদ্ধিও হচ্ছে না। ফলে বিলুপ্তির পথে রয়েছে বনের শাল ও গজারিগাছ।

শনিবার সরেজমিন বন বিভাগের বটতলা, ঝড়কা, সাগরদিঘী বিটের বগা, খাগরাটা, দেওপাড়া, কুশারিয়া ও ছনখোলা এলাকা ঘুরে দেখা যায়, একসময় গজারিগাছে ভরা টিলাগুলো খালি করে ফেলা হয়েছে। তুলে নেওয়া হয়েছে গাছের গোড়াও।

স্থানীয়রা জানায়, প্রভাবশালী একটি চক্র বেপরোয়া হয়ে পড়েছে বনের গাছ লুটপাটে। ঝুঁকি কম থাকায় চুরি করা কাঠ পাচারের জন্য ব্যবহার করা হয় কাভার্ড ভ্যান। আর এসব চোরাই কাঠ বিক্রি হচ্ছে বনের ভেতর গড়ে ওঠা শতাধিক করাতকল ও পাশের ইটভাটায়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র বলেন, ‘ঘাটাইলের সংরক্ষিত বনাঞ্চল রক্ষা জনসাধারণের পাশাপাশি বন বিভাগকে আরো যত্নশীল হতে হবে। গাছ লুটেরাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শালবন রক্ষায় হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে। রিট পিটিশনের জন্য মহামান্য আদালত একটি নির্দেশনা জারি করেছেন। তথ্য প্রমাণ পেলে ঘাটাইলের বন রক্ষায়ও একই কাজ করা হবে।’

উপজেলার ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা জানান, মো. সাব্বির হোসেন জানান, গত কয়েক দিন আগে গৌরিশ্বর এলাকা থেকে চুরি হওয়া ২৪ খণ্ড কাঠ জব্দ করেছি। এ বিষয়ে মামলাও হয়েছে। বন রক্ষায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা