× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গায়েবী মসজিদ

গম্বুজের নিচে লুকিয়ে আছে শত বছরের রহস্য

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ (জামালপুর)

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ০৯:৫৯ এএম

জামালপুরের দেওয়ানগঞ্জ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ‘গায়েবী মসজিদ’। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ‘গায়েবী মসজিদ’। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের চিকাজানী এলাকায় এক গম্বুজবিশিষ্ট একটি প্রাচীন মসজিদ দাঁড়িয়ে আছে। মসজিদটির নির্মাতা ও নির্মাণকাল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। স্থানীয়দের কাছে এ কারণে এটি ‘গায়েবী মসজিদ’ নামে পরিচিত। স্থানীয়দের ধারণা, মসজিদটির বয়স আনুমানিক সাত থেকে আটশ বছর।

এক শতাংশের কম জমির ওপর নির্মিত মসজিদটির দেয়ালে রয়েছে প্রাচীন নকশার চিহ্ন। গম্বুজেও দৃশ্যমান সময়ের ছাপ। দুই পাশে দুটি জানালা এবং সামনে ছোট একটি দরজাÑ সরল স্থাপত্যের মধ্যেই মসজিদটির স্বাতন্ত্র্য ফুটে উঠেছে।

স্থানীয় বাসিন্দা সৈয়দ আহমেদ সাবু বলেন, আমার দাদা ও তার আগের প্রজন্মের মানুষের কাছে জানতে চেয়েছিÑ এই মসজিদ কবে নির্মিত হয়েছে। সে বিষয়ে কেউই সুনির্দিষ্ট করে বলতে পারেননি। তবে ধারণা করা হয়, মসজিদটির বয়স আনুমানিক সাত থেকে আটশ বছরের মতো হবে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুরুতে ইমামসহ মাত্র ২১ জন মুসল্লি মসজিদটিতে নামাজ আদায় করতেন। সময়ের সঙ্গে মুসল্লির সংখ্যা বেড়েছে। বর্তমানে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয়। শিশুদের কোরআন তেলাওয়াতেও মুখর থাকে মসজিদ প্রাঙ্গণ। মুসল্লিদের দানেই মসজিদের কার্যক্রম পরিচালিত হয়।

খোকন নামে এক মুসল্লি বলেন, দূরদূরান্ত থেকে অনেকে এই মসজিদ দেখতে আসে। মনের আশা পূরণের জন্য কেউ কেউ মানত ও দোয়া করে। তার দাবি, প্রতি মাসে মসজিদের দান বাক্সে এক লাখ থেকে দুই লাখ টাকা পাওয়া যায়। সেই অর্থ দিয়েই মসজিদের কার্যক্রম ও খরচ পরিচালিত হয়।

মসজিদটির খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা একজন ব্যক্তি। তিনি বলেন, আমি আগে হিন্দু ছিলাম। পরে আমার পুরো পরিবার ২০১৭ সালে ইসলাম গ্রহণ করেছে। মুসলিম হওয়ার পর থেকে আমি গভীর শান্তি অনুভব করছি। এই মসজিদের খাদেম হিসেবে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।

মসজিদের ইমাম মাওলানা মো. মূসা বলেন, প্রতিদিন গড়ে একশ থেকে দুইশ মুসল্লি এখানে নামাজ আদায় করে। শুক্রবার আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে মুসল্লিরা এসে জুমার নামাজ আদায় করে।

দেওয়াগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, এই মসজিদের সঠিক ইতিহাস যাতে দেওয়ানগঞ্জবাসী জানতে পারে, সে বিষয়ে আমরা অচিরেই একটি উদ্যোগ গ্রহণ করব। আমরা প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করব।

ইতিহাসের নানা দাবি ও রহস্যের আবরণে থাকা গায়েবী মসজিদটি যথাযথ সংরক্ষণের অভাবে সময়ের সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা মনে করেন, পরিকল্পিত উদ্যোগ ও সংরক্ষণ করা হলে মসজিদটি জামালপুরসহ ময়মনসিংহ বিভাগের গুরুত্বপূর্ণ প্রত্নপর্যটন ও ধর্মীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা