× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার শতাব্দীর নীরব সাক্ষী

 হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে কয়েক শতাব্দীর পুরনো স্থাপত্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে চান্দামারী মণ্ডলপাড়া জামে মসজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে কয়েক শতাব্দীর পুরনো স্থাপত্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে চান্দামারী মণ্ডলপাড়া জামে মসজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে কয়েক শতাব্দীর পুরনো স্থাপত্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে চান্দামারী মণ্ডলপাড়া জামে মসজিদ। তিন গম্বুজ, চার মিনার, তিন মেহরাব ও নান্দনিক কারুকাজে নির্মিত মসজিদটি স্থানীয় ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি প্রাচীন স্থাপত্যেরও একটি উল্লেখযোগ্য নিদর্শন।

রাজারহাট উপজেলা সদর থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রাজারহাট ইউনিয়নের চান্দামারী গ্রামের মণ্ডলপাড়ায় মসজিদটির অবস্থান। স্থানীয়দের কাছে এটি শুধু নামাজের স্থান নয়, বহু প্রজন্মের স্মৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা একটি পরিচিত স্থাপনা। মসজিদটি ঠিক কোন সালে নির্মিত হয়েছিল, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে স্থাপত্যশৈলী ও নির্মাণকৌশল দেখে ধারণা করা হয়, ১৫৮৪ থেকে ১৬৮০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এটি নির্মিত হয়ে থাকতে পারে। সে হিসাবে স্থাপনাটি কয়েক শতাব্দীর ইতিহাসের সাক্ষী। 

মসজিদটির অন্যতম আকর্ষণ এর স্থাপত্যশৈলী। এতে সুলতানি আমলের শিল্প বৈশিষ্ট্যের সঙ্গে মোগল স্থাপত্যকলার সমন্বয় দেখা যায়। ইট ও সুরকির তৈরি মসজিদটিতে রয়েছে তিনটি বড় গম্বুজ, চারটি মাঝারি আকৃতির মিনার ও তিনটি দৃষ্টিনন্দন মেহরাব। সামনের দিকে রয়েছে তিনটি বড় দরজা। দেয়াল ও গম্বুজজুড়ে থাকা নকশা, খিলান ও অলংকরণে প্রাচীন কারুশিল্পের নিপুণতার ছাপ। 

কবরস্থানসহ মসজিদটি প্রায় ৫১-৫২ শতক জায়গাজুড়ে অবস্থিত বলে স্থানীয়রা জানান। বিভিন্ন বর্ণনায় মূল স্থাপনার দৈর্ঘ্য প্রায় ৪০-৪৫ ফুট এবং প্রস্থ ২০-২২ ফুট। মসজিদের সামনে থাকা বড় পুকুরটি এর পরিবেশে বাড়তি সৌন্দর্য যোগ করেছে।

কয়েক শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদটিতে ধর্মীয় কার্যক্রম চালু রয়েছে।এখানে স্থানীয় মুসল্লিরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। জুমার দিনে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মুসল্লিরা এখানে সমবেত হন। ঐতিহাসিক স্থাপনাটির সৌন্দর্য দেখতে দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা আসেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজহার মণ্ডল জানান, চান্দামারী মসজিদকে ঘিরে স্থানীয় মানুষের প্রচণ্ড আবেগ রয়েছে। ঐতিহাসিক এই স্থাপনাটি দেখতে দেশের বিভিন্ন এলাকার মানুষ আসেন। স্থানীয়দের কাছে মসজিদটি রাজারহাটের অন্যতম গর্বের জায়গা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা