সোহরাওয়ার্দী হাসপাতাল
হাসনাত শাহীন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২১ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৩ এএম
লোগো: সংগৃহীত
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্যানিটেশন নেই বললেই চলে। দেশের অন্যতম বৃহৎ এই সরকারি উচ্চমান চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে বাথরুমের সংখ্যা এক হাজারের কিছু বেশি। হাসপাতালের বিশেষ কিছু ওয়ার্ডÑ আইসিইউ, সিসিইউসহÑ বাদ দিলে রোগী ও স্বজনদের ব্যবহৃত অধিকাংশ বাথরুমই অপরিচ্ছন্ন।
বিভিন্ন বাথরুমের কোথাও মেঝে অপরিষ্কার, কোথাও দুর্গন্ধ। কোথাও পর্যাপ্ত পানি নেই। টয়লেট ব্যবহারের পর হাত ধোয়ার জন্যও নেই পর্যাপ্ত ব্যবস্থা। কোথাও সাবান বা প্রয়োজনীয় স্যানিটেশন উপকরণও পাওয়া যায়নি।
হাসপাতালের কয়েকজন রোগীর স্বজন বলেন, এত বড় একটি সরকারি হাসপাতালে বাথরুমের অবস্থা দেখে মনে হয়, যেন নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীই নেই। তবে সরেজমিনে পরিচ্ছন্নতা কর্মীর উপস্থিতি নেইÑ এমন দাবি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বরং প্রশ্ন উঠছে, কর্মী থাকলে তাদের দায়িত্ব বণ্টন, কাজের তদারকি ও পরিষ্কারের নিয়ম কতটা কার্যকর।
হাসপাতালটির পরিচ্ছন্নতা নিয়ে সরকারি ব্যয়ের তথ্য রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে সাবান, ব্লিচিং পাউডার, হ্যান্ডওয়াশসহ বিভিন্ন পরিচ্ছন্নতা সামগ্রী কেনার জন্য ৭ লাখ ৫০ হাজার টাকার একটি টেন্ডার দেওয়া হয়। কিন্তু রোগী-স্বজনের ব্যবহৃত বাথরুমে যদি হাত ধোয়ার সাবানই না থাকে, তাহলে সেই কেনাকাটার সুফল কোথায় যাচ্ছেÑ সেটিই বড় প্রশ্ন।
সোহরাওয়ার্দী হাসপাতালের বাথরুমের পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, দরজা ও অন্যান্য সংস্কারের জন্যও সাম্প্রতিক সময়ে সরকারি কাজের দরপত্র দেওয়া হয়েছে। অর্থাৎ অবকাঠামোগত সমস্যাগুলো কর্তৃপক্ষের অজানা নয়। কিন্তু বাথরুম সংস্কার করলেই সমস্যা শেষ হয় না। নিয়মিত পরিষ্কার, পর্যাপ্ত পানি, সাবান, জীবাণুনাশক, বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্যকর তদারকি না থাকলে নতুন করে সংস্কার করা বাথরুমও দ্রুত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে। হাসপাতালের আউটডোর বা বহির্বিভাগের পুরুষদের জন্য নির্ধারিত বাথরুম বা টয়লেটে গিয়ে দেখা গেছে তেমনই চিত্র। এখানে চারটি টয়লেট আছে। এর মধ্যে দিনটি প্রচনণ্ড রকমের ময়লা-আবর্জনা বা নোংরা আর একটা একেবারে ব্যবহারের অনুপযোগী।
কথা হয়, হাসপাতালের কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লিনারের সঙ্গে। তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের এই দিকে (বাথরুম পরিষ্কার) নজর কম। এ ছাড়াও রোগীর অসচেতনতা বাথরুম নোংরা হওয়ার একটি কারণ। এই যে, একটা বাথরুম বেশ কিছুদিন ধরে একেবারে অকেজো হয়ে আছে; কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষর কোনো খেয়াল নাই; যদিও তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) জানে কি না তাও জানি না। তিনি বলেন, টয়লেট ব্যবহারকারীদের যেমন আরও বিবেকবান হতে হবে; তেমনই হাসপাতালের দায়িত্ব হলো পর্যাপ্ত পানি, সাবান, ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতার ব্যবস্থা নিশ্চিত করা।
হাজার হাজার রোগী-স্বজনের চিকিৎসার ভার নেওয়া হাসপাতালে যখন বাথরুমের মতো মৌলিক সেবাতেই এমন দুর্ভোগ, তখন প্রশ্ন শুধু পরিচ্ছন্নতা কর্মী কতজনÑ তা নয়। কত টাকা খরচ হচ্ছে, কতজন কর্মী কাজ করছেন, দিনে কতবার বাথরুম পরিষ্কার হওয়ার কথা এবং সেই কাজের হিসাব কে রাখছেনÑ জবাবদিহি এখন সেখানেই। কারণ হাসপাতালে আসা মানুষ টেন্ডার দেখে না, বরাদ্দের হিসাবও জানে না।