× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংস্কারের ১৫ দিনের মাথায় মহাসড়কে খানাখন্দ

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১১:৪৩ এএম

পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে মহিষকাটা পর্যন্ত ১৯ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। ছবিটি শাখারিয়া এলাকা থেকে রবিবার দুপুরে তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে মহিষকাটা পর্যন্ত ১৯ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। ছবিটি শাখারিয়া এলাকা থেকে রবিবার দুপুরে তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংস্কারকাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মাথায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ১৯ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে।

এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। 

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে সওজ বলছে, প্রাকৃতিক দুর্যোগে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার মহাসড়কের পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে মহিষকাটা স্ট্যান্ড পর্যন্ত ১৯ কিলোমিটার অংশে জুনে সংস্কারকাজ শেষ হয়।

সড়কটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাখারিয়া থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশ।

সরেজমিনে দেখা গেছে, বড় বড় গর্ত এড়িয়ে যানবাহন চলাচল করায় প্রায়ই যানজট তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ মহাসড়ক দিয়ে দৈনিক গড়ে হাজারের কাছাকাছি যানবাহনের পাশাপাশি মাহেন্দ্র, ট্রলি, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে।

যাত্রী তানজিলা, জিয়া উদ্দিন জুয়েল ও নজরুল ইসলাম বলেন, সংস্কারের অল্প সময়ের মধ্যেই সড়কের এমন বেহাল চিত্র হতাশাজনক।

তুহিন পরিবহনের চালক সাদ্দাম মিয়া জানান, খানাখন্দের কারণে নিরাপদে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।

চালক মো. নিজাম উদ্দিন, সালাম এবং স্থানীয় বাসিন্দা ইমরান, রাসেল ও শাহ আলম নিম্নমানের কাজের অভিযোগ তুলে অনিয়মের তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং দ্রুত পুনঃসংস্কারের দাবি জানিয়েছেন।

তবে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম অভিযোগ নাকচ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা