× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কের সরকারি ইট বিক্রির টাকা মেম্বারের পকেটে

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৪২ মিনিট আগে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি কাজের জন্য আনা ইটের স্তুপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি কাজের জন্য আনা ইটের স্তুপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি সরকারি সড়কের পুরনো ইট আত্মসাৎ করে বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য ও ইউনিয়ন তাঁতী দলের সভাপতির বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গত মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন এলাকার একাধিক বাসিন্দা। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, সরকারি সম্পদ উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

অভিযুক্ত মো. মোস্তফা পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন তাঁতী দলের সভাপতি। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের রূপসা ও আইঠিয়া গ্রামের মধ্যবর্তী এলাকায় সম্প্রতি একটি নতুন সড়ক নির্মাণ করা হয়। নতুন সড়ক নির্মাণের আগে সেখানে থাকা ইটের সোলিং রাস্তার পুরনো ইটগুলো খুলে ফেলা হয়। সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার পর পুরনো রাস্তার প্রায় ১৫ হাজার সরকারি ইট স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং গ্রামবাসীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এলাকার দীর্ঘদিনের চলাচল অনুপযোগী একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে অভিযুক্ত ইউপি সদস্য সরকারি ইটগুলো আত্মসাৎ করে বিক্রি করেন।

তাদের ভাষ্য, সরকারি সম্পদ জনস্বার্থে ব্যবহারের পরিবর্তে অন্যত্র সরিয়ে নেওয়ায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “পুরনো ইটগুলো এলাকার একটি দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তায় ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছিল। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনসহ সরকারি সম্পদ জনস্বার্থেই ব্যবহার নিশ্চিত করুক।”

আরেক বাসিন্দা রফিক মিয়া বলেন, “তদন্তের মাধ্যমে সত্য উ্‌দ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এতে ভবিষ্যতে কেউ সরকারি সম্পদের অপব্যবহার করার সাহস পাবেন না।”

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো. মোস্তফা বলেন, “আমি কোনো সরকারি ইট আত্মসাৎ বা বিক্রি করিনি। নতুন রাস্তার নির্মাণকাজের সময় পুরনো ইট তোলার পর দেখা যায়, সেগুলো পুনরায় রাস্তা নির্মাণের উপযোগী ছিল না। বিষয়টি আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) জানিয়ে তার পরামর্শে ইটগুলো ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের পর ইউএনও কার্যালয়ে আমাকে ডাকা হয়েছিল। সেখানে পিআইও ও ঠিকাদার উভয়েই বিষয়টি নিশ্চিত করেছেন।”

এ বিষয়ে পাকুন্দিয়া ইউএনও রূপম দাস বলেন, “লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা