× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা সম্পন্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

লাখো মানুষের অংশগ্রহণে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত। প্রবা ফটো

লাখো মানুষের অংশগ্রহণে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত। প্রবা ফটো

লাখো মানুষের উপস্থিতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখ লাখ মানুষের সঙ্গে হাদির জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষেদের সদস্যরা। এছাড়াও জানাজায় অংশ নিয়েছেন দল-মত নির্বিশেষে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ও বিশিষ্টজনরা।

জানাজা শুরুর আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশের মানুষ আজ তাকিয়ে আছে। তিনি বলেন, প্রিয় ওসমান হাদী আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। বাংলাদেশর সব মানুষ তোমার ওয়াদা পূরণ করবে। তোমাকে কেউ মুছে ফেলতে পারবে না, তুমি আমাদের হৃদয়ে থেকে যাবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, তুমি যে মন্ত্র আমাদের দিয়ে গেছ; ‘বল বীর উন্নত মম শির’- মন্ত্র দিয়ে গেছ, সেই মন্ত্র আমরা ভুলবো না। সেই মন্ত্র নিয়ে আমরা সবসময় এগিয়ে যাবো। বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াব। তোমার শেখানো মন্ত্র দিয়েই উজ্জীবিত হবে বাংলাদেশ।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তার বক্তব্যে  বলেন, ওসমান হাদিকে যেনো আল্লাহ যেনো শহীদের মর্যাদা দান করেন। ওসমান হাদি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন তাতে যেন আমরা শরিক হতে পারি। এসময় ওসমান হাদিকে বীর সম্বোধন করে তার জীবনবৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন নানা শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ। একের পর এক মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিউনিউয়ে প্রবেশ করতে থাকেন ছাত্র-জনতা।


বিস্তারিত আসছে ...

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা