× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে, অস্ত্রোপচারে পাওয়া যায়নি গুলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৭ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: সংগৃহীত

পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে। এছাড়া, হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদির অস্ত্রোপচার প্রায় শেষের দিকে। কিন্তু তার মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। অস্ত্রোপাচারের সময় তার মাথায় গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন- গুলি মাথা থেকে বের হয়ে গেছে।

তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, তাকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন। পরে  গুরুতর আহত অবস্থায়  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা