× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশভাগ

জাহিদ হায়দার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০২ পিএম

দেশভাগ

রাতারাতি বদলে গেল মাটি,

পড়ল মুখে ক্ষতের আলোকদ্যুতি।


কার যে হলো ভূমি,

কার যে হলো নদী।


দেশভাগের ঋতু

তর্কপাড়া ভাঙে,

দাঙ্গা বাধায় কারা?


সবুজ পাতা লাল।

শকুন বসা লাশ।


ধর্ম বলে কে?

মানুষ পরাজিত।

ঝুলিকাঁথা দিন।


কৃষ্ণা চলে গেছে,

খালেদ যায় না চন্দ্রপুরে।


সাম্য-খোঁজা ভাব

দুয়ার খুলে দ্যাখে

: ধানের বাঁকা পিঠে

সীমান্তের রেখা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা