× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিশ্চিত চার সুবিধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৪ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫২ পিএম

নিশ্চিত চার সুবিধা

নিশ্চিত চার সুবিধা

ডিজিটাল লেনদেনকে আরও গতিশীল করতে বাংলা কিউআর ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে লেনদেন বাড়াতে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) জন্য চারটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা হলোÑ বাংলা কিউআর স্ক্যান করে পণ্য বা সেবার মূল্য পরিশোধের পর অর্থ যেন বিলম্ব ছাড়াই সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে জমা হয়। এতে ব্যবসায়ীদের পেমেন্ট গ্রহণে আগ্রহ বাড়বে এবং গ্রাহকদের জন্যও ডিজিটাল লেনদেন হবে আরও সহজ ও সুবিধাজনক। গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসওর কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বাংলা কিউআরকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করা প্রয়োজন। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির বিক্রেতাকে ডিজিটাল পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

১. বাংলা কিউআরে অর্থ জমা হবে তাৎক্ষণিক

আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধ করা সব অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে জমা করতে হবে। আগে ছোট বিক্রেতারা দ্রুত অর্থ পেলেও বড় বিক্রেতাদের ক্ষেত্রে অনেক সময় পরদিন বা দুই দিন পর অর্থ হিসাবে জমা হতো। এতে ডিজিটাল মাধ্যমে অর্থ গ্রহণে অনীহা তৈরি হতো। নতুন ব্যবস্থায় সব বিক্রেতার হিসাবেই তাৎক্ষণিক অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২. অ্যাপের হোম পেজে থাকবে বাংলা কিউআর

১ অক্টোবর থেকে সব ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআরের আইকন দৃশ্যমান রাখতে হবে। গ্রাহকরা যাতে সহজেই আইকনটি খুঁজে লেনদেন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

৩. কিউআরের ছবি আপলোড করেও পেমেন্ট

আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরাসরি কিউআর স্ক্যানের পাশাপাশি মোবাইলের গ্যালারি থেকে বাংলা কিউআরের ছবি আপলোড করে মূল্য পরিশোধের সুবিধা চালু করতে হবে।

৪. সব হিসাবধারী করতে পারবেন লেনদেন

৩১ অক্টোবরের মধ্যে ব্যাংকের কার্ডধারীদের পাশাপাশি সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে লেনদেনের সুবিধা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ ও বিস্তৃত হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা