খবির উদ্দিন আহমেদ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৬ পিএম
খবির উদ্দিন আহমেদ
নির্মল বায়ু, বৃহদাকার লেকের স্বচ্ছ জলধারা ও সবুজের সমারোহ শ্যামলিমার প্রকৃতির কোলে গড়ে উঠেছে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব। অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের মুকুট হলো বিশাল সবুজের চাদরে আচ্ছাদিত গলফ মাঠ। লাখ লাখ সবুজ বৃক্ষরাজি, মাথার ওপর খোলা আকাশ, সন্ধ্যার তারকারাজি, জোনাকির আলো, দিনের বেলায় ঝিঁঝিঁ পোকার ডাকাডাকি, লক্ষ লক্ষ পরিযায়ী পাখির কিচিরমিচির শব্দের উড়াউড়িতে অরুনিমা হয়ে উঠেছে এক প্রাণবন্ত সত্তা। যেদিকে তাকাই না কেন শুধু সবুজের মেলবন্ধন। গলফ মাঠগুলো যেন মায়াবী আচ্ছাদনে ডাকছে- এসো গলফ খেলি।
৯-হোল বিশিষ্ট অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব বাংলাদেশের প্রাইভেট সেক্টরে একমাত্র গলফ রিসোর্ট- যা বাংলাদেশ গলফ ফেডারেশনের (বিজিএফ) সদস্য। ৫০ একর জমির ওপর প্রতিষ্ঠিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব বাংলাদেশ পর্যটন শিল্পের উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখে চলেছে। এই রিসোর্টটি প্রতিষ্ঠার পরপরই স্থানীয়ভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক ভূমিকা পালন করেছে। অরুনিমা গলফ রিসোর্ট ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ তৈরি করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। এটি হবে এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ ফ্লোটিং ওয়াটার ড্রাইভিং রেঞ্জ।
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব গলফকে প্রমোট করছে নানাভাবে। স্থানীয় স্কুলের ছেলেদের নিয়ে গলফ প্রশিক্ষণসহ গলফ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এরাই হয়তো একদিন আন্তর্জাতিক পর্যায়ে সিদ্দিকুর রাহমান ও জামাল হোসেনদের পথ অনুসরণ করবে।
গলফ স্পোর্টসের মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়। যেমন- কেডি, বল-বয়, গলফ প্রশিক্ষক, গ্রিন-ম্যান, গলফ বিশেষজ্ঞ ইত্যাদি। দেশে আন্তর্জাতিকমানের গলফ টুর্নামেন্ট আয়োজন করা হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামিদামি খেলোয়াড়রা এদেশে খেলতে আসে। গলফপ্রেমীরা আসবে। ফলে দেশে অর্থনৈতিক গতি সক্রিয় হবে। বৈদেশিক রিজার্ভ বাড়বে। এ কারণে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব গলফ স্পোর্টস-কে প্রমোট করছে এবং গলফ ট্যুরিজম উন্নয়নেও কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বেশি করে প্রশিক্ষণ এবং গলফ টুর্নামেন্টের আয়োজন করবে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব। যেসব ছেলে-মেয়েরা গলফ খেলাকে ভালোবাসে তারা কখনোই সমাজে কোনো মন্দ কাজে আসক্ত হতে পারে না। গলফ সব বয়সী মানুষের দেহ ও মনকে সতেজ ও ফিট রাখে। গলফকে আমাদের দেশে আরও গুরুত্ব দিতে হবে। এজন্য ক্রীড়া মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ গলফ ফেডারেশনসহ একসঙ্গে কাজ করতে হবে।
গলফ শুধু একটি খেলা নয়, এটি সব বয়সের মানুষের জন্য অনুপ্রেরণার একটি মাধ্যম। গলফ আমাদের সবুজ প্রকৃতির কাছাকাছি রাখে। এটি শারীরিক সক্রিয়তার সঙ্গে মানসিক প্রশান্তির এক অপূর্ব সমন্বয় ঘটায় এবং আমাদের দেয় আনন্দ, প্রশান্তি ও দীর্ঘস্থায়ী সামাজিক বন্ধন। তাই গলফ ট্যুরিজমকে বাংলাদেশের পর্যটনের একটি স্বতন্ত্র ও সম্ভাবনাময় খাত হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। আর অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব হতে পারে এর একটি অনন্য মডেল, যেখানে গলফ, প্রকৃতি, গ্রামীণ পর্যটন ও কর্মসংস্থান একই সঙ্গে বিকশিত হতে পারে। সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগ নেওয়া গেলে গলফ ট্যুরিজম বাংলাদেশের পর্যটনে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি আকর্ষণীয় গলফ ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে গড়ে উঠতে পারে।
গলফকে প্রচার প্রসার করলে পরিবেশেরও সুরক্ষা হবে। কারণ গ্রিন/সবুজ ছাড়া গলফ মাঠ হয় না। গলফ মাঠের ছায়ার জন্য বৃক্ষরাজির প্রয়োজন হয়। সুতরাং গলফ পরিবেশেরও সুরক্ষায় কাজে আসে। গলফ কোর্স সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তাই বর্জ্য ব্যবস্থাপনা এখানে একটি বড় ইস্যু। বর্জ্য ব্যবস্থাপনা করে এখানে জৈব সার বানানো হয় যা গাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অরুনিমা রিসোর্ট পরিবেশবান্ধব পর্যটনের ধারণাকে গুরুত্ব দিয়ে বর্জ্যকে সম্পদে রূপান্তরের একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে জৈব বর্জ্য (organic waste) প্রক্রিয়াজাত করে জৈব সার (organic compost) তৈরি করা হয়, যা রিসোর্টের গাছপালা ও কৃষি কার্যক্রমে প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি এই প্রক্রিয়া থেকে প্রাকৃতিক ও পুনর্ব্যবহারযোগ্য ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে।
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব পরিবেশ ও প্রতিবেশকে সুরক্ষা করেই দেশের গলফ ট্যুরিজমকে প্রমোট করছে। বাংলাদেশের গলফ ট্যুরিজমের জন্য অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব তরুণ প্রজন্মকে গলফের প্রতি উৎসাহ প্রদান থেকে শুরু করে সব ধরনের মানুষের জন্য কাজ করে যাবে।
গলফ শুধু একটি খেলা নয়- এটি সুস্থ জীবনধারা, প্রকৃতির সান্নিধ্য, মানসিক প্রশান্তি, সামাজিক যোগাযোগ এবং আন্তর্জাতিক পর্যটনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সব বয়সের মানুষের জন্য উপযোগী এই খেলাটি শারীরিক সক্রিয়তার সঙ্গে মানসিক স্বস্তির এক অনন্য সমন্বয় সৃষ্টি করে। বিশেষ করে সবুজ প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা গলফ কোর্স একজন পর্যটককে শুধু খেলাধুলার সুযোগই দেয় না, বরং তাকে দেয় প্রকৃতি, অবসর, আতিথেয়তা ও সামাজিক সম্পৃক্ততার একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা। এই দৃষ্টিকোণ থেকে গলফ ট্যুরিজম আজ বিশ্বের বিভিন্ন দেশে একটি উচ্চমূল্যসম্পন্ন ও সম্ভাবনাময় পর্যটন খাত হিসেবে বিকশিত হয়েছে।
দেশের বিদ্যমান গলফ কোর্স ও রিসোর্টগুলোকে আন্তর্জাতিক মানের আবাসন, স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার, গ্রামীণ জীবনধারা, নদীমাতৃক প্রকৃতি এবং অন্যান্য পর্যটন আকর্ষণের সঙ্গে সমন্বিত করা গেলে বাংলাদেশ একটি স্বতন্ত্র Golf & Leisure Tourism Destination হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এতে একজন আন্তর্জাতিক গলফ পর্যটক শুধু একটি গলফ কোর্সেই সীমাবদ্ধ থাকবেন না; বরং তিনি একই সফরে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, গ্রামীণ জীবন ও আতিথেয়তার বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জন করবেন।
গলফ ট্যুরিজমের সবচেয়ে বড় সম্ভাবনা হলো এটি দেশি-বিদেশি পর্যটক আকর্ষণের পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি করতে পারে। ইন্টারন্যাশনাল গলফ টুর্নামেন্ট, করপোরেট গলফ ইভেন্ট, গলফ হলিডে প্যাকেজ, গলফ রিসোর্ট ট্যুরিজম এবং রিজিওনাল গলফ সার্কিট গড়ে তোলা গেলে পর্যটন খাতে বৈদেশিক মুদ্রা আয়, হোটেল ও রিসোর্ট ব্যবসা, পরিবহন, খাদ্য ও সেবা খাত, স্থানীয় হস্তশিল্প এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক গলফার, করপোরেট প্রতিনিধি, বিনিয়োগকারী ও উচ্চমূল্যের পর্যটকদের বাংলাদেশে আকৃষ্ট করার মাধ্যমে দেশের ইতিবাচক আন্তর্জাতিক ভাবমূর্তিও আরও শক্তিশালী করা সম্ভব।
এই সম্ভাবনার বাস্তব উদাহরণ হতে পারে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব, যেখানে গলফ, প্রকৃতি, রিসোর্ট, গ্রামীণ পর্যটন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে একই প্লাটফর্মে সমন্বিত করার সুযোগ রয়েছে। এ ধরনের মডেলকে দেশের অন্যান্য সম্ভাবনাময় অঞ্চলে সম্প্রসারণ করা গেলে গলফ ট্যুরিজম শুধু একটি বিশেষায়িত পর্যটন পণ্য হিসেবেই নয়, বরং আঞ্চলিক উন্নয়ন, স্থানীয় কর্মসংস্থান এবং টেকসই পর্যটনের কার্যকর মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাই গলফ ট্যুরিজমকে বাংলাদেশের পর্যটন শিল্পের একটি স্বতন্ত্র ও কৌশলগত খাত হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। সরকারি-বেসরকারি অংশীদারত্ব, আন্তর্জাতিক মানের অবকাঠামো, দক্ষ জনবল, উন্নত যোগাযোগ ব্যবস্থা, লক্ষ্যভিত্তিক আন্তর্জাতিক প্রচারণা এবং একটি সুস্পষ্ট ন্যাশনাল গলফ ট্যুরিজম স্ট্রাটেজি প্রণয়নের মাধ্যমে দেশের গলফ ক্লাব ও রিসোর্টগুলোকে একটি সমন্বিত গলফ ট্যুরিজম নেটওয়ার্কের আওতায় আনা যেতে পারে। গলফকে একটি জাতীয় পর্যটন ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠা করা গেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গলফ ট্যুরিজম মানচিত্রে একটি স্বতন্ত্র, প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে। সঠিক পরিকল্পনা, বিনিয়োগ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে গলফ ট্যুরিজম বাংলাদেশের পর্যটনে শুধু একটি নতুন দিগন্তই উন্মোচন করবে না বরং দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পর্যটন পরিচিতির ক্ষেত্রেও একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
লেখক: প্রতিষ্ঠাতা সভাপতি, ট্যুরিজম রিসোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ