প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
ড. মোহাম্মদ জুলফিকার আলী
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১২:৩৯ পিএম
একবিংশ শতাব্দীর চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে উচ্চশিক্ষা কেবল চার দেয়ালের তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ থাকতে পারে না। বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষাব্যবস্থায় প্রয়োজন প্রযুক্তিনির্ভরতা, শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষতা এবং মানসম্মত গবেষণা। এই বাস্তবতাকে সামনে রেখেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সাজিয়েছে তার শিক্ষা কার্যক্রম। দেশের উচ্চশিক্ষা খাতে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও দ্রুত পরিবর্তনশীল কর্মবাজারের প্রেক্ষাপটে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর, বাজারনির্ভর এবং ভবিষ্যতে গবেষণানির্ভর একাডেমিক কাঠামোর মধ্য দিয়ে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নিচে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে বিশ্ববিদ্যালয়ের অবস্থান, পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরা হলো।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মূল বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য
অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মূল পার্থক্য হলো আমাদের ‘Outcome-Based Education’ (OBE) ও ‘Industry-Academia Integration’। কেবল ডিগ্রি প্রদান নয়, বরং সমসাময়িক গ্লোবাল জব মার্কেটের উপযুক্ত করে শিক্ষার্থীদের গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। যেখানে প্রথাগত সিলেবাসে তাত্ত্বিক দিক গুরুত্ব পায়, সেখানে আমাদের প্রজেক্ট-বেইজড লার্নিং (পিবিএল) মডেলের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুম থেকেই রিয়েল-ওয়ার্ল্ড প্রবলেম সলভিং শেখে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সবচেয়ে বড় স্বাতন্ত্র্য এর কারিকুলাম প্রণয়নে বাজারমুখী দৃষ্টিভঙ্গি। প্রথাগত তত্ত্বনির্ভর পাঠদানের পাশাপাশি এখানে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, তথ্যপ্রযুক্তিনির্ভর হাতে-কলমে শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট (ইন্ডাস্ট্রি) অভিজ্ঞতার ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া নিয়মিত শিল্প পরিদর্শন, অতিথি বক্তার সেশন এবং কর্মশালার মাধ্যমে শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব জগতের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা প্রতিষ্ঠানটিকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
গবেষণায় ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা
গবেষণাকে প্রাতিষ্ঠানিক উন্নয়নের একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শিক্ষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন (Q1/Scopus-indexed) জার্নালে গবেষণা প্রকাশে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় গবেষণা-সহায়তা প্রদানের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের চেষ্টা চলছে। বর্তমানে অনেক শিক্ষকের সাথে শিক্ষার্থীরাও মানসম্পন্ন পাবলিকেশনে তাদের রিসার্চ পেপার পাবলিশ করছেÑ যা তাদেরকে এখন থেকেই গবেষণাতে দক্ষ করে গড়ে তুলতে সহায়তা করছে। ভবিষ্যতে গবেষণা তহবিল বৃদ্ধি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা প্রকল্প এবং শিক্ষার্থীদের স্নাতক পর্যায় থেকেই গবেষণানির্ভর শিক্ষায় সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে তারা ভবিষ্যতে উচ্চতর গবেষণা বা একাডেমিক ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে পারে। গবেষণাই বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মানদণ্ড নির্ধারণ করে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেÑ
রিসার্চ গ্রান্ট ও ফান্ডিং : আমরা প্রতিবছর বাজেট বরাদ্দ রাখছি ল্যাবরেটরি আধুনিকীকরণ ও বিশ্বমানের জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য।
গ্লোবাল কোলাবোরেশন : আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে যৌথ গবেষণা (Joint Research) ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।
ভবিষ্যৎ লক্ষ্য: আগামী কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক Scopus-indexed জার্নালে সাইটেশন বৃদ্ধিসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পেটেন্ট ফাইল করার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।
বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করতে
কর্মবাজারের চাহিদা বিশ্লেষণ করে কারিকুলাম নিয়মিত হালনাগাদ করা হয়, যেখানে ডেটা ও কারিকুলাম অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং, ফিন্যান্সিয়াল মডেলিং ও প্রযুক্তিনির্ভর দক্ষতাগুলোর ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া ইন্টার্নশিপ, শিল্প পরিদর্শন এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করা হয়, যা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের আগেই বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে। সাম্প্রতিক ইন্টার্নশিপ/চাকরি প্লেসমেন্টের হার বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল ইকোনমির চাহিদাকে মাথায় রেখে আমাদের কারিকুলাম নিয়মিত আপডেট করা হয়Ñ
স্কিল ডেভেলপমেন্ট : আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI), ডাটা সায়েন্স, আইওটি (IoT) এবং সাইবার সিকিউরিটির মতো অ্যাডভান্সড স্কিল কভার করা হচ্ছে।
ইন্ডাস্ট্রি টাই-আপ : বিভিন্ন করপোরেট ও আইটি সেক্টরের সঙ্গে সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমে বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিশ্চিত করা হয়েছে।
জব প্লেসমেন্ট সেল : শিক্ষার্থীদের চূড়ান্ত বর্ষে ওঠার আগেই সিভি বিল্ডিং, মক ইন্টারভিউ এবং সরাসরি জব ফেয়ারের মাধ্যমে ক্যারিয়ার সাপোর্ট দেওয়া হচ্ছে, যাতে ডিগ্রি শেষ করার পরপরই তারা শতভাগ চাকরি উপযোগী হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য বা অগ্রাধিকার
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রধান অগ্রাধিকার তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে : মানসম্পন্ন শিক্ষা, কর্মমুখী দক্ষতা উন্নয়ন এবং গবেষণা সংস্কৃতির বিকাশ। স্বল্পমেয়াদে লক্ষ্য শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা, আর দীর্ঘমেয়াদে লক্ষ্য একটি গবেষণানির্ভর একাডেমিক পরিবেশ প্রতিষ্ঠা করা, যেখান থেকে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে সক্ষম হবে। আমাদের মূল অগ্রাধিকার হলো এমন এক শিক্ষাবান্ধব ইকোসিস্টেম তৈরি করা যেখানে প্রতিভাবান শিক্ষার্থীরা উদ্ভাবক হিসেবে গড়ে উঠবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা কেবল চাকরিপ্রার্থী (Job Seeker) হবে না, তারা উদ্যোক্তা (Job Creator) হয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। মানসম্মত টিচিং স্টাফ, আধুনিক ল্যাব ফ্যাসিলিটিজ এবং নৈতিক মানদণ্ড নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।
আগামী পাঁচ বছরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয়, প্রযুক্তি ও গবেষণানির্ভর বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে, যেখানে স্নাতকরা কেবল দেশীয় নয়, আন্তর্জাতিক কর্মবাজারেও প্রতিযোগিতায় সক্ষম হবে। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি (accreditation), শিল্প-একাডেমিয়া সহযোগিতার সম্প্রসারণ এবং গবেষণা প্রকাশনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে আমরা একটি শীর্ষস্থানীয় ‘রিসার্চ অ্যান্ড টেকনোলজি-ড্রিভেন ইউনিভার্সিটি’ হিসেবে দেখতে চাইÑ
র্যাঙ্কিং লক্ষ্যমাত্রা : আগামী ৫ বছরের মধ্যে কিউএস ও টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে আঞ্চলিকভাবে সম্মানজনক স্থানে পৌঁছানো।
সেন্টার অব এক্সিলেন্স : কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রযুক্তি গবেষণার জন্য আলাদা ২-৩টি ডেডিকেটেড 'Center of Excellence’ প্রতিষ্ঠা।
গ্লোবাল স্টুডেন্ট হাব : আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ করে ক্যাম্পাসকে একটি আন্তর্জাতিক নলেজ হাবে রূপান্তরিত করা।
দক্ষ শিক্ষকমণ্ডলী, প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং দূরদর্শী নেতৃত্বের মেলবন্ধনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার অন্যতম নির্ভরযোগ্য নাম হয়ে উঠছে। শিক্ষা ও দক্ষতার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।
লেখক: বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি