× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর ইউসিটিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১২:১৬ পিএম

প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর ইউসিটিসি

চট্টগ্রামের উচ্চশিক্ষার পরিমণ্ডলে আধুনিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষ মানবসম্পদ তৈরির প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)। ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাংলাদেশের অনুমোদন নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় সময়ের সঙ্গে শিক্ষার চাহিদা ও কর্মবাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে।

চট্টগ্রামের বহদ্দারহাটে অবস্থিত ইউসিটিসিতে বর্তমানে ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসÑ এই তিনটি অনুষদের অধীনে বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। প্রায় ২৫০০ শিক্ষার্থী এবং ৭০ জন পূর্ণকালীন শিক্ষক নিয়ে বিশ্ববিদ্যালয়টি একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক নিয়োগের পাশাপাশি দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন ফ্যাকাল্টিদের যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সচিব মোহাম্মদ ওসমান বলেন, ইউসিটিসি একটি নবীন বিশ্ববিদ্যালয় হলেও এর অগ্রযাত্রা ইতোমধ্যে দৃশ্যমান। শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এমন একটি শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যেখানে একাডেমিক জ্ঞানের পাশাপাশি গবেষণা, প্রযুক্তি, সৃজনশীলতা ও বাস্তব দক্ষতার সমন্বয় থাকবে। ইউসিটিসিকে একটি গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করছি।

প্রযুক্তি ও বাস্তবমুখী দক্ষতার ওপর গুরুত্ব

ইউসিটিসির ইঞ্জিনিয়ারিং অনুষদে সিভিল, মেকানিক্যাল, সিএসই ও ইইইসহ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম চালু রয়েছে। আধুনিক প্রযুক্তি, এআই, অটোমেশন ও চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা, প্রজেক্ট ও টেকনিক্যাল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষ করে তোলা হচ্ছে। লক্ষ্যÑ শুধু ডিগ্রি নয়, শিল্প ও কর্মক্ষেত্রের উপযোগী দক্ষ প্রকৌশলী তৈরি করা।

নতুন প্রোগ্রামে ইউসিটিসির একাডেমিক সম্প্রসারণ

সময়োপযোগী শিক্ষার চাহিদা বিবেচনায় ইউসিটিসি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে নতুন স্নাতক প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আগামী সেমিস্টারে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চালুর প্রস্তুতিও চলছে, যা পর্যটন ও টেক্সটাইল খাতের জন্য দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখবে।

ব্যবসায় শিক্ষা ও নেতৃত্ব বিকাশে বাস্তবভিত্তিক প্রস্তুতি

বিজনেস স্টাডিজ অনুষদে বিবিএ ও এমবিএ প্রোগ্রামের মাধ্যমে ব্যাংকিং, মার্কেটিং, মানবসম্পদ, অ্যাকাউন্টিং ও সাপ্লাই চেইন বিষয়ে দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে। ইন্টার্নশিপ, শিল্প পরিদর্শন, কেস স্টাডি, প্রতিযোগিতা ও ক্যারিয়ার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

ইংরেজি ও সামাজিক বিজ্ঞানে সৃজনশীলতার বিকাশ

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ভাষাগত দক্ষতা, বিশ্লেষণী চিন্তা ও যোগাযোগ সক্ষমতা উন্নয়নের পাশাপাশি বিতর্ক, সংস্কৃতি, নাট্যচর্চা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও দলগত কাজের দক্ষতা বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে ইউসিটিসি

গবেষণা, প্রযুক্তি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং দক্ষ শিক্ষক নিয়োগের মাধ্যমে ইউসিটিসি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার পরিবেশ গড়ে তুলছে। সাশ্রয়ী শিক্ষার সুযোগ ও বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে বৈশ্বিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরিই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা