× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার: সঞ্চিয়া বিন্‌তে আলী

সিএমএসএমই খাতকে অগ্রাধিকার দিয়ে বিকেবি কাজ করে যাচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

সিএমএসএমই খাতকে অগ্রাধিকার দিয়ে বিকেবি কাজ করে যাচ্ছে

সিএমএসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে এমএসএমইর বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্‌তে আলী

আপনার ব্যাংক এসএমই খাতকে কতটুকু গুরুত্ব দিচ্ছে? এ খাতে আপনাদের পণ্য ও সেবা সম্পর্কে কিছু বলুন।  

বাংলাদেশ কৃষি ব্যাংকের সব কার্যক্রমের মূল চালিকা শক্তি হলো ১৯৭৩ সালের প্রেসিডেন্ট অর্ডার (P.O. 27 of 1973)। উক্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে বিশেষায়িত ব্যাংকটি বাংলাদেশের কৃষি খাতের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে ব্যাংকটি কৃষি খাতের পাশাপাশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (CMSME) খাতে অর্থায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। দেশের প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতি গতিশীল করা এবং কৃষি ভিত্তিক ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। কৃষি প্রধান দেশ হওয়ার কারণে কৃষি ব্যাংক ডেইরি, পোল্ট্রি, মৎস্য চাষ ও সব ধরনের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং অ্যাগ্রো ফার্মিং ব্যবসার মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ সংক্রান্ত বিভিন্ন ধরনের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্বল্প সুদে ৫ শতাংশ বা ৭ শতাংশ হারে এবং ব্যাংকের নিজস্ব নীতিমালার আওতায় সিএমএসএমই খাতে আমদনি ও রপ্তানি ব্যবসাসহ ট্রেডিং, উৎপাদন ও সেবা শিল্পে প্রয়োজন অনুযায়ী প্রকল্প ঋণ বা চলতি মূলধন ঋণ বিতরণ করছে। 

অনেক উদ্যোক্তার অভিযোগ, ব্যাংক ঋণ সহজলভ্য নয়, আপনি কী মনে করেন?

অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য জামানতের অভাব, ব্যবসার পূর্ব অভিজ্ঞতাসহ আর্থিক নথিপত্রের ঘাটতির কারণে উদ্যোক্তার ঋণ প্রক্রিয়াকরণ গতি মন্থর হয়। তবে বিষয়টি শুধু ব্যাংকের অনীহা নয়, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করাও ব্যাংকের দায়িত্ব। তাই উদ্যোক্তা ও ব্যাংকের মধ্যে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। আমার মতে, প্রযুক্তি-নির্ভর ঋণ মূল্যায়ন, সহজতর প্রক্রিয়া, বিকল্প জামানত ব্যবস্থা এবং উদ্যোক্তাদের জন্য আর্থিক পরামর্শ সেবা চালু করা গেলে ঋণপ্রাপ্তি আরও সহজ হবে। সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়িত হলে নতুন উদ্যোক্তা সৃষ্টিসহ কর্মসংস্থান বাড়বে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

এসএমই খাতকে আরও এগিয়ে নেওয়ার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত?

ক। সহজ ও স্বল্পসুদে অর্থায়ন নিশ্চিত করাসহ এসএমই উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও পুনঃঅর্থায়ন সুবিধা বৃদ্ধি করতে হবে।

খ। দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন উদ্যোক্তাদের জন্য ব্যবসা ব্যবস্থাপনা, প্রযুক্তি ব্যবহার, আর্থিক পরিকল্পনা ও বিপণন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

গ। প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করাসহ উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বাড়াতে আধুনিক প্রযুক্তি গ্রহণে সহায়তা প্রদান করতে হবে।

ঘ। বাজার সম্প্রসারণ ও রপ্তানি সহায়তায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে প্রদর্শনী, মেলা ও অনলাইন বিপণনের সুযোগ বাড়াতে হবে।

ঙ। ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত লাইসেন্স, নিবন্ধন, কর ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজডসহ দ্রুত প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করতে হবে।

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায়?

এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে সহজ শর্তে ঋণ ও অর্থায়ন সুবিধা বৃদ্ধি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সামাজিক ও পারিবারিক সহায়তা নিশ্চিত করা, ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তি ব্যবহারে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, বাজার সম্পর্কে ধারণা এবং এসএমই অনলাইন বাজারভিত্তিক বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ Business-to-Consumer (B2C) export আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পৃক্ততা।

এসএমই খাতে আপনাদের ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

এসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এ খাতের টেকসই উন্নয়ন কার্যকর ও উদ্যোক্তা বান্ধব ভূমিকা পালন করবে। আমরা সহজ ও দ্রুততম সময়ে ঋণ প্রদান, প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা এবং গ্রামীণ পর্যায়ে এসএমই অর্থায়ন বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছি। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের নির্দেশনা অনুসারে পুনঃঅর্থায়ন স্কিমসমূহ বাস্তবায়নে পারস্পরিক নিবিড় যোগাযোগ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু ঋণ প্রদান নয়, বরং উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদার হওয়া। এ ছাড়া গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালনকারী অপ্রাতিষ্ঠানিক, প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাÑ যাদের পর্যাপ্ত পুঁজি ও সহজ শর্তে বিনিয়োগের যথাযথ উৎস নেই, সেসব সুবিধা বঞ্চিত উদ্যোক্তাদের কৃষি ব্যাংক এসএমই খাতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ প্রদান করছে। এসব উদ্যোক্তাদের ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে ব্যাংকটি সিএমএসএমই খাতে নিরলসভাবে ঋণ প্রদান কার্যক্রমের নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা