× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫২ বছর পর আবারও চাঁদে যুক্তরাষ্ট্রের মহাকাশযান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩৮ এএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৩ পিএম

ছোট্ট এ রোবট ল্যান্ডারে কোনো মানুষ বা নভোচারী নেই। ছবি : সংগৃহীত

ছোট্ট এ রোবট ল্যান্ডারে কোনো মানুষ বা নভোচারী নেই। ছবি : সংগৃহীত

‘অডিসিয়াস’ নামে যুক্তরাষ্ট্রের একটি মহাকাশযান বৃহস্পতিবার সন্ধ্যায় সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। দেশটির সর্বশেষ চন্দ্রযান অ্যাপোলো-১৭ চাঁদে অবতরণ করেছিল ১৯৭২ সালে। সে হিসেবে ৫২ বছর পর চাঁদে দ্বিতীয় চন্দ্রযান পাঠাল যুক্তরাষ্ট্র। 

হাউস্টনভিত্তিক মহাকাশ গবেষণা কোম্পানি ইনটুইটিভ মেশিন ‘আইএম-১’ নামের একটি প্রতিষ্ঠান এ মিশন পরিচালনা করেছে। অডিসিয়াস মূলত একটি ল্যান্ডার। তাই ছোট্ট এ রোবট ল্যান্ডারে কোনো মানুষ বা নভোচারী নেই।

ইনটুইটিভ মেশিনের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা স্টিভ আন্টেমুস বলেন, এ চন্দ্রযানকে অভিযানের জন্য প্রস্তুত করতে তারা অনেক নির্ঘুম রাত পার করেছেন। চন্দ্রযানের যে অংশটি চাঁদের পৃষ্ঠে যাবে, সেই ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে মহাকবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্যের নায়কের নামানুসারে ‘অডিসিয়াস’।

বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এ চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।  ‘ইনটুইটিভ মেশিন’ ও নাসা যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ‘ইনটুইটিভ মেশিন’ হিউস্টনভিত্তিক একটি প্রতিষ্ঠান

ইনটুইটিভ মেশিনের সহসভাপতি ট্রেন্ট মার্টিন বলেন, ‘ঈশ্বরের গতিতে ছুটো, ওডিসিউস। চলতে থাকো ইতিহাস গড়ার লক্ষ্যে।’

সম্প্রতি আরেকটি কোম্পানি চাঁদে অভিযানের চেষ্টা করে ব্যর্থ হয়। অ্যাস্ট্রোবায়োটিক টেকনোলজির তৈরি চন্দ্রযানটি ১০ দিন মহাশূন্যে ঘোরাঘুরির পর প্রশান্ত মহাসাগরে পড়ে।

১৯৬৯ সালের ২০ জুলাই যুক্তরাষ্ট্রের অ্যাপোলো-১১ চন্দ্রযান প্রথমবারের মতো মানুষ নিয়ে চাঁদে অবতরণ করে। এরপর ১৯৭২ সালে নাসা চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে।

সূত্র : গার্ডিয়ান, বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা