× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারিয়ে যাচ্ছে শনি গ্রহের বলয়

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ২০:২১ পিএম

১০ কোটি বছরের মধ্যে শনি তার বলয় হারাবে

১০ কোটি বছরের মধ্যে শনি তার বলয় হারাবে

এ সুবিশাল মহাবিশ্বে আমাদের সৌরজগতের অন্যতম ব্যতিক্রম গ্রহ ‘শনি’। এর চারদিকে ঘিরে থাকা ট্রিলিয়ন টনের গ্যাস, বরফ, ধুলো ও শিলা দিয়ে তৈরি একটি গোলাকৃতির বলয় আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শনিকে এক স্বতন্ত্র রূপ দিয়েছে।

কিন্তু এবার বিশেষজ্ঞরা বলছেন, হারিয়ে যেতে বসেছে শনি গ্রহের এই বলয়।

চার দশক আগে ভয়েজার-১ ও ভয়েজার-২ মহাকাশযানের পাঠানো ছবি পর্যবেক্ষণের আলোকে নাসার গবেষণা নিশ্চিত করেছে যে শনি তার আইকনিক বলয় ধীরে ধীরে হারাচ্ছে। গ্রহটির চৌম্বকক্ষেত্রের প্রভাব বলয়ে থাকা বরফের কণা ও ধুলোবালি মাধ্যাকর্ষণ শক্তির টানে শনি গ্রহে আছড়ে পড়ছে।  

নাসার স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক জেমস ও’ডনোগু জানিয়েছেন, শনি গ্রহের রিংগুলো প্রতি আধাঘণ্টায় যে পরিমাণ ধূলিকণা ও বরফকণা হারাচ্ছে, এতে অলিম্পিকের একটি সুইমিংপুল ভরাট করা সম্ভব। এভাবে চলতে থাকলে শনি গ্রহের বলয় টিকে থাকবে আর মাত্র ১০ কোটি বছর।

১০ কোটি বছরকে দীর্ঘ সময় মনে হলেও শনি গ্রহের ৪০০ কোটি বছর বয়সের তুলনায় খুব বেশি নয়।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ভাবছেন শনি গ্রহের বলয় আসলে কীভাবে তৈরি হয়েছিল। আর এর উৎপত্তি বুঝতে বিভিন্ন তত্ত্ব উত্থাপন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে শনি গ্রহের চারপাশে থাকা চাঁদের সংঘর্ষের কারণেও হতে পারে বা এর পাশ দিয়ে অতিক্রম করা কোনো গ্রহাণুর কারণেও হয়ে থাকতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা