× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই জরায়ুর নারীর দুই সন্তান জন্মদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৩২ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৬ পিএম

দুই সন্তান কোলে কেলসেই হ্যাচার। ছবি : সংগৃহীত

দুই সন্তান কোলে কেলসেই হ্যাচার। ছবি : সংগৃহীত

একাধিক জরায়ুর নারীর কথা আমরা অনেকে জানি। কিন্তু একাধিক জরায়ুর নারীর প্রত্যেক জরায়ুতে একসঙ্গে আলাদা আলাদা সন্তান ধারণ কিছুটা বিস্ময়কর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে দুই জরায়ুর এক নারী দুই সন্তান জন্ম দিয়েছেন। 

জানা গেছে, আলাবামা রাজ্যের বার্মিংহামে ইউনিভার্সিটি অব অ্যালাবামা (ইউএবি) হাসপাতালে কেলসেই হ্যাচার নামের ওই নারী দুই দিনে দুই সন্তান জন্ম দিয়েছেন। মা ও দুই সন্তান সুস্থ আছে। 

চিকিৎসকেরা বলছেন, ১০ লাখ নারীর মধ্যে একজন নারীর দেহে এমন থাকতে পারে। এটি একটি বিরল ঘটনা।

এই দুই সন্তান জন্মানোর জন্য টানা ২০ ঘণ্টা চেষ্টা করেছেন চিকিৎসকেরা। মঙ্গলবার ৩২ বছর বয়সী হ্যাচার ওই হাসপাতালে এক মেয়েশিশুর জন্ম দেন। পরদিন আরেকটি মেয়েশিশুর জন্ম দেন তিনি। সামাজিক মাধ্যমে এই ঘটনা শেয়ার করেছেন হ্যাচার। 

বিজ্ঞানের ভাষায় ওই দুই সন্তানকে বলা হবে ‘ফ্র্যাটার্নাল টুইনস’। 

হ্যাচার ১৭ বছর বয়সে প্রথম জানতে পারেন, তার জরায়ু দুটি। একে বলা হয় ইউটেরাস ডাইডেলফিস। বিশ্বের মাত্র দশমিক ৩ শতাংশ নারীদের দেহে এমন দেখা যায়। 

সূত্র : গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা