× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে কিছু মানুষকে বেশি মশা কামড়ায়

প্রবা ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২ ১৫:০৪ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২২ ১৯:৩৪ পিএম

মশাকে আকৃষ্ট করা এসিড দূর করতে গেলে ত্বকের ক্ষতি হতে পারে। ছবি : সংগৃহীত

মশাকে আকৃষ্ট করা এসিড দূর করতে গেলে ত্বকের ক্ষতি হতে পারে। ছবি : সংগৃহীত

কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মশা কামড়ায়। কোনো জায়গায় বেড়াতে গেলে তারা যেন চুম্বকের মতো মশাকে আকৃষ্ট করতে থাকেন। সম্প্রতি এর কারণ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন একদল গবেষক। তারা বলছেন, মানুষের ত্বকের ওপরে থাকা এক ধরনের এসিডের কারণে তাদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়। বিজ্ঞান বিষয়ক সাময়িকী সেলে এ সংক্রান্ত একটি গবেষণাপত্রও প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি গার্ডিয়ানের  এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গবেষণাপত্রের লেখক ও নিউইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজিস্ট লেসলি ভোসাল বলেন, ‘আপনার ত্বকে যদি এ ধরনের উপাদান থাকে তাহলে কোনো পিকনিকে আপনিই সেই ব্যক্তি যাকে সব মশার কামড় খেতে হবে।’

গবেষণায় ৬৪ জন স্বেচ্ছাসেবকের মোজা সংগ্রহ করেন গবেষকরা। তারা আলাদা আলাদা মশা ধরার ফাঁদে মোজাগুলো রাখেন। পরে কয়েক ডজন মশা ছেড়ে দেওয়া হয়।

গবেষকরা দেখেন, যে মোজার গন্ধে সবচেয়ে বেশি মশা আকৃষ্ট হয়েছে, সেটি সবচেয়ে কমটির চেয়ে মশাদের জন্য ১০০ গুণ বেশি আকর্ষণ তৈরি করেছে। গবেষণায় এডিস এজিপ্টি মশা ব্যবহার করেন তারা। এই প্রজাতির মশা ইয়োলো ফেভার, জিকা ও ডেঙ্গুর মতো প্রাণঘাতি রোগ ছড়ায়। 

এ বিষয়ে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের নিউরোজেনেটিসিস্ট ম্যাট ডিজিন্নারো বলেন, ‘যাদের বেশি মশা কামড়ায় তাদের ক্ষেত্রে সারা জীবনেও এই অবস্থা বদলায় না।’

গবেষকরা বলছেন, যে এসিডের কারণে মশা বেশি আকৃষ্ট হয় সেটি ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে। কারও ত্বকে এটি বেশি পরিমাণে থাকে। ত্বকে থাকা উপকারী ব্যাকটেরিয়া এই এসিড খায় ও ত্বকে বিভিন্ন ধরনের গন্ধ তৈরি করে।

গবেষক লেসলি ভোসাল বলেন, এই এসিড দূর করতে গেলে ত্বকের ক্ষতি হতে পারে। তবে নতুন গবেষণা মশা তাড়ানোর জন্য নতুন পথের সন্ধান দিতে পারে।

প্রবা/এমআর/টিই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা