× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের চন্দ্রাভিযান

বিক্রম দক্ষিণ মেরুতে অবতরণ করেনি : চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৫ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম

চাঁদের দক্ষিণ গোলার্ধে নামার প্রস্তুতি নিচ্ছে ভারতের ল্যান্ডার বিক্রম। ২৩ সেপ্টেম্বর তোলা। ছবি : সংগৃহীত

চাঁদের দক্ষিণ গোলার্ধে নামার প্রস্তুতি নিচ্ছে ভারতের ল্যান্ডার বিক্রম। ২৩ সেপ্টেম্বর তোলা। ছবি : সংগৃহীত

ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি। নেমেছে চাঁদের দক্ষিণ গোলার্ধ বা সাউথ হেমিস্ফিয়ারে, যা দক্ষিণ মেরু বা সাউথ পোল নয়। চীনের চন্দ্রাভিযান প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ওউইয়াং জিউয়ান এ দাবি করেছেন। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক মন্তব্য প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। 

জিউয়ান বুধবার ভারতের চন্দ্রাভিযান প্রসঙ্গে বলেন, চন্দ্রযান-৩ এর অবতরণ স্থান চাঁদের দক্ষিণ মেরুতে ছিল না। এটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বা আর্কটিক মেরু অঞ্চলের কাছেও অবতরণ করেনি। ভারতের ল্যান্ডার বিক্রম চাঁদের প্রায় ৬৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবতরণ করেছে। এ হিসেবে এটি চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করেছে। কিন্তু তা দক্ষিণ মেরু নয়। দক্ষিণ মেরু চাঁদের ৮৮ দশমিক ৫ এবং ৯০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। 

অন্য বিজ্ঞানীরাও জিউয়ানের মন্তব্য সমর্থন করছেন। তবে দক্ষিণ মেরু না হলেও দক্ষিণ গোলার্ধে ল্যান্ডার সফলভাবে অবতরণ করতে পারা বিশেষ সফলতা বলে মনে করেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। 

২৩ আগস্ট দক্ষিণ গোলার্ধে অবতরণ করে ভারতের ল্যান্ডার বিক্রম। ২ সেপ্টেম্বর চাঁদে রাত শুরু হয়। চাঁদে ১৪ দিনে একটি রাত হয়। রাত নামের সঙ্গে সঙ্গে বিক্রম শার্ট ডাউন করা হয়। ২২ সেপ্টেম্বর সেটাকে জাগানোর কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়নি। অতিরিক্ত শীতে বিক্রম ও রোভার প্রজ্ঞান নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা