× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিক্রম কি চিরতরে ঘুমিয়ে গেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২১ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৮ পিএম

১০ দিন কার্যক্রম চালানোর পর ২ সেপ্টেম্বর দুই সপ্তাহের জন্য বিক্রম ও প্রজ্ঞানকে শাট ডাউন করা হয়। ছবি : সংগৃহীত

১০ দিন কার্যক্রম চালানোর পর ২ সেপ্টেম্বর দুই সপ্তাহের জন্য বিক্রম ও প্রজ্ঞানকে শাট ডাউন করা হয়। ছবি : সংগৃহীত

চাঁদের দক্ষিণ মেরুতে ২ সেপ্টেম্বর সূর্য অস্ত যায়। তখন ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানও ঘুমিয়ে পড়ে। কথা ছিল ১৪ দিন বা এক চন্দ্ররাত শেষে চাঁদে সূর্য উঠলে বিক্রম ও প্রজ্ঞানও ফের জাগবে। কিন্তু জেগে ওঠার সময়সীমা ইতোমধ্যে শেষ হয়ে গেলেও তাদের জাগার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 

জানা গেছে, চন্দ্ররাত শুরু হলে বিক্রম ও প্রজ্ঞানকে ২ সেপ্টেম্বর শাট ডাউন করা হয়। ১৬ সেপ্টেম্বর অন করার পর ২২ সেপ্টেম্বর থেকে নিয়মিত কার্যক্রম শুরু করার কথা। কিন্তু তা সম্ভব হচ্ছে না। বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ করতে পারছে না  ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

গত ২৩ আগস্ট রোভার প্রজ্ঞান নিয়ে সফলভাবে চাঁদে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। এরপর ১০ দিন চাঁদে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালায়। বিভিন্ন ছবি সংগ্রহ করে পাঠায়। 

২ সেপ্টেম্বর থেকে চন্দ্ররাত শুরুর পর চাঁদের তাপমাত্রা মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। কঠিন ঠান্ডায় ল্যান্ডারটির ইলেকট্রনিক যন্ত্রাংশ টিকে থাকার সম্ভাবনা ৫০ শতাংশেরও কম। তাই এই প্রতিকূল আবহাওয়া সহ্য করতে না পেরে বিক্রম ও রোভার নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে ইসরোর বিজ্ঞানীরা এখনও ক্ষীণ আশা দেখছেন। তারা বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ চেষ্টা চলবে। এ দিন চাঁদে ফের রাত নামবে। তার আগে জাগানো না গেলে বিক্রম ও প্রজ্ঞান চিরতরে ঘুমিয়ে গেছে বলে ধরে নিতে হবে। 

 সূত্র : গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা