× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গবেষণাগারে মানব ভ্রূণের পূর্ণাঙ্গ মডেল তৈরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৯ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৪ পিএম

গবেষণাগারে মানব ভ্রূণের পূর্ণাঙ্গ মডেল তৈরি

গবেষণাগারে মানব ভ্রূণের পূর্ণাঙ্গ মডেল তৈরিতে সফলতা পেয়েছেন বিজ্ঞানীরা। এক্ষেত্রে নতুনত্ব হলোশুক্রাণু, ডিম্বাণু ছাড়াই এটি করা হয়েছে। মানবদেহের স্টেম সেল ব্যবহার করে প্রথমবার পূর্ণাঙ্গ ভ্রূণ তৈরি করা হয়েছে। মাতৃগর্ভ ছাড়াই ভ্রূণ তৈরির এই সফলতাকে চিকিৎসাবিজ্ঞানে একটি মাইলফলক বলে দাবি করেছেন সংশ্লিষ্ট গবেষকরা।

ইসরায়েলের ওয়েজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেছেন। দলটির সদস্যরা দাবি করেছেন, স্টেম সেল ব্যবহার করে তারা যে ভ্রূণ তৈরিতে সফল হয়েছেন, সেটি দেখতে মাতৃগর্ভের ১৪ দিনের একটি পরিপূর্ণ ভ্রূণের মতো। গবেষণাগারে এই ভ্রূণ হরমোন নিঃসরণ করেছে, যা গর্ভে সন্তান আসার পরীক্ষায় পজিটিভ ফল দিয়েছে।

গবেষক দলটি বলেছে, তাদের এই গবেষণার উদ্দেশ্য হলো মানুষের জন্ম হওয়ার একেবারের শুরুর পর্যায় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া। এ ছাড়া মাতৃগর্ভে শুক্রাণু থেকে ডিম্বাশয় তৈরি হওয়া পর্যন্ত নাটকীয় ধাপ সম্পর্কে জানাবোঝা তৈরি হয়। 

তবে যে বিষয়টি সম্পর্কে এখনও খুব অল্প জানা গেছে, সেটি হলোগর্ভাবস্থা নষ্ট হওয়া ও ত্রুটিপূর্ণ ভ্রূণের জন্ম নেওয়া। গবেষণা দলের সদস্য অধ্যাপক জ্যাকব হান্না বলেছেন, বিষয়টি আমাদের কাছে এখনও ব্ল্যাক বক্সের মতো এবং অস্পষ্ট। এ সম্পর্কে আমাদের ধারণা খুবই সীমিত।

অধ্যাপক জ্যাকব হান্নাদের গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি দ্য নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। 


সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা