× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চন্দ্র বিজয়ের দিনকে মহাকাশ দিবস পালনের ঘোষণা মোদির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১২:৩৪ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৭:১৩ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চন্দ্রযান-৩ বিষয়ক বক্তব্য দানের সময়। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চন্দ্রযান-৩ বিষয়ক বক্তব্য দানের সময়। ছবি : সংগৃহীত

ভারতের চন্দ্রযান-৩ এর সাফল্যকে চিহ্নিত করতে ২৩ আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে উদযাপন করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বেঙ্গালুরুতে শনিবার (২৬ আগস্ট) চন্দ্রযান-৩ মিশনের নেপথ্যে থাকা দলের সঙ্গে দেখা করার পর তিনি একটি ভাষণ দেন। উক্ত ভাষণেই মোদি মহাকাশ দিবস উদযাপনের ঘোষণাটি দেন।

প্রধানমন্ত্রী মোদি গ্রিস ও দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে আসার পরপরই বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন চন্দ্রযান-৩ মিশনের বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য।

চন্দ্রযান-৩ এর কীর্তিকে স্বাগত জানিয়ে মোদি বলেন, সারা বিশ্বের মানুষ যারা বিজ্ঞান ও ভবিষ্যতে বিশ্বাস করে তারা ভারতের কৃতিত্বে উৎসাহিত হয়েছে। এই সফলতাকে স্মরণীয় করে রাখার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি হচ্ছে, চন্দ্রযান-৩ ল্যান্ডারের সাফল্যের দিন ও তারিখ ২৩ আগস্ট চিরকাল জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে।

মোদি তার ভাষণে বলেন, জাতীয় মহাকাশ দিবস হবে বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপনের একটি দিন। এটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

একই ভাষণে ইসরো বিজ্ঞানীদের দলকে একটি পুরো প্রজন্মকে জাগিয়ে তোলার ও তরুণদের মনে গভীর ছাপ রেখে যাওয়ার কৃতিত্বও দেন মোদি। ভারতের এই সাফল্যের জন্য ইসরোর নারী বিজ্ঞানীদেরও আলাদা কৃতিত্ব দিয়েছেন তিনি।

মোদি বলেন, এই কৃতিত্বের পরে গোটা বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের দক্ষতা বুঝতে পেরেছে।

বেঙ্গালুরুতে ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সে বিজ্ঞানীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় চন্দ্রযান-৩ ল্যান্ডারের অবতরণ স্থলের একটি নামও ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। অবতরণের স্থানটি শিবশক্তি নামে পরিচিত হবে বলে জানান তিনি।

নামটি সম্পর্কে মোদি বলেন, শিবশক্তি নামের শক্তি এসেছে নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা ও ক্ষমতায়ন থেকে।

এ সময় তিনি চন্দ্রযান-২ এর ক্র্যাশ ল্যান্ডিং সাইটের জন্যও একটি নাম ঘোষণা করেন। মোদি জানায়, চন্দ্রযান-২ এর এই সাইটটির নাম হবে তিরাঙ্গা পয়েন্ট।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা