× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের প্রশ্নে যে উত্তর দিলেন মহাকাশচারী বাবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৫:৫৩ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৬:২৭ পিএম

মর্মস্পর্শী মুহূর্তের একটি ভিডিও মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শেয়ার করেছে। ছবি : এক্স

মর্মস্পর্শী মুহূর্তের একটি ভিডিও মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শেয়ার করেছে। ছবি : এক্স

সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আল নেয়াদি, যিনি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৬ মাসের মিশনে আছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার ছেলের সঙ্গে কথা বলেছেন। সে কথোপকথনের একটি ক্লিপ এরই মধ্যে নেটিজেনদের আকর্ষণ করেছে।

সেই ভিডিওতে দেখা গেছে, সুলতান আল নেয়াদিকে তার ছেলে আবদুল্লাহ প্রথমে তার বাবাকে শুভেচ্ছা জানিয়েছে। পরে সে প্রশ্ন করেছে, পৃথিবীর কোন জিনিসটাকে আপনি সবচেয়ে পছন্দ করেন? জবাবে আল নেয়াদি জানান, তিনি তার ছেলেকেই সবচেয়ে বেশি পছন্দ করেন।

এরপরেও আল নেয়াদি তার ছেলেকে বলতে থাকেন, তুমি  যদি বলতে চাও স্পেসে আমি কী পছন্দ করি? তাহলে তুমি জানো আমরা মহাকর্ষহীন পরিবেশে আছি। আমরা এখানে বেশ কিছু জিনিস পছন্দ করি, যা তুমিও খুব পছন্দ করতে। আমরা এখানে সব কিছু করতে পারি, এমনকি একজায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারি।

মর্মস্পর্শী মুহূর্তের একটি ভিডিও মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শেয়ার করেছে।

৪২ বছর বয়সি আমিরাতি মহাকাশচারী আল নেয়াদির ১ সেপ্টেম্বর ৬ মাসের মহাকাশ মিশন শেষ করে পৃথিবীতে ফিরে আসবেন। তার মহাকাশ মিশনে তিনি স্পেসওয়াকও করেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা