× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খনিজ সম্পদের সন্ধানে নতুন চন্দ্রমিশন পাঠাল রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১০:২২ এএম

আপডেট : ১১ আগস্ট ২০২৩ ১৫:৩১ পিএম

সয়ুজ রকেটে করে লুনা-২৫ চন্দ্রযান চাঁদে পাঠায় রাশিয়া। ছবি : সংগৃহীত

সয়ুজ রকেটে করে লুনা-২৫ চন্দ্রযান চাঁদে পাঠায় রাশিয়া। ছবি : সংগৃহীত

রাশিয়া ‘লুনা-২৫’ নামে নভোচারীবিহীন নতুন একটা চন্দ্রমিশন পাঠিয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকালে রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলের ভোস্টোচনি মহাকাশ বন্দর থেকে এটি চাঁদের উদ্দেশে যাত্রা করে। ‘সয়ুজ রকেটে’ করে এটা উৎক্ষেপণ করা হয়। সব ঠিক থাকলে ২১ আগস্ট এটি চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করবে।

চাঁদের দক্ষিণ গোলার্ধে বরফ ও বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। অঞ্চলটির বোগুস্লাভস্কি নামে একটি বিখ্যাত গর্তের কাছাকাছি জায়গায় লুনা-২৫ অবতরণ করবে।

একই অঞ্চলে গত সপ্তাহে ভারতও একটি চন্দ্রমিশন পাঠিয়েছে। ভারতের ‘চন্দ্রযান-৩’ সেখানে ২৩ আগস্ট অবতরণ করার কথা। অর্থাৎ পরে পাঠিয়েও ভারতের চন্দ্রযানের দুই দিন আগে রাশিয়ারটা অবতরণ করবে।

লুনা-২৫ প্রায় এক বছর চাঁদে অবস্থান করবে। চাঁদের দক্ষিণ গোলার্ধে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালানোই এটার প্রধান কাজ। এ যানটায় এমন সব যন্ত্রপাতি রয়েছে যেগুলো দিয়ে চাঁদের মাটি, প্লাজমা, ধুলোর বিভিন্ন উপাদান পরীক্ষা করা যাবে। এসব পরীক্ষা করে সেখানে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের উপস্থিতি পরীক্ষা করবে এ যানটি।

চাঁদে মিশন পাঠানো রাশিয়ার জন্য নতুন কিছু নয়। তবে সর্বশেষ ১৯৭৬ সালে তৎকালীন সোভিয়েত রাশিয়া চাঁদে মিশন পাঠিয়েছিল। সে হিসেবে ৪৭ বছর পর চাঁদে মিশন পাঠাল দেশটি।

১৯৫৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৭৬ সালের আগস্টের মধ্যে চাঁদে লুনা নামে ২৪টি মিশন পাঠিয়েছিল সোভিয়েত রাশিয়া। এসব মিশন বিষুবরেখায় অবতরণ করেছিল।

আগের চন্দ্রযানগুলোয় কিছু বিদেশি উপাদান ব্যবহার করেছিল রাশিয়া। কিন্তু লুনা-২৫-এ কোনো বিদেশি উপাদান ব্যবহার করা হয়নি। সব উপাদানই রাশিয়ার নিজস্ব তৈরি।

সূত্র : আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা