× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৬ হাজার বছরের পুরাতন গোলকৃমিকে নতুন জীবন দিলেন বিজ্ঞানীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১১:১৮ এএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৫:৪২ পিএম

পুনরায় জীবিত করা গোলকৃমি। ছবি : পিএলওএস জেনেটিক্স জার্নালে

পুনরায় জীবিত করা গোলকৃমি। ছবি : পিএলওএস জেনেটিক্স জার্নালে

সাইবেরিয়ার হিমবাহের (পারমাফ্রস্ট) ৪৬ হাজার বছর ধরে চাপা পড়ে থাকা একটি গোলকৃমিকে (রাউন্ডওয়ার্ম) সফলভাবে পুনরুজ্জীবিত করেছেন রুশ বিজ্ঞানীরা। এখন পর্যন্ত পুনরুজ্জীবিত করা কোনো প্রাণীর নমুনা হিসেবে এটিই সবচেয়ে প্রাচীন।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের গবেষক আনাস্তাসিয়া শালিতোভিচ পিএলওএস জেনেটিক্স জার্নালে লিখেছেন, নেমাটোডা পর্বের অজানা এই গোলকৃমি প্রজাতির প্রাণীটি এমন মাটির নমুনায় পাওয়া যায়, যা সাইবেরিয়ার ৪০ মিটার নিচ থেকে সংগ্রহ করা হয়েছিল। ৪৫ হাজার ৪৩৯ থেকে ৪৭ হাজার ৭৭৯ বছর আগে প্লাইস্টোসিন যুগের শেষের পর এখানকার হিমবাহ আর গলেনি।

শাতিলোভিচ ও তার দল যে কেবল এই অজানা নেমাটোডাকে পুনরুজ্জীবিত করেছে তা-ই নয়। পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় এর বাচ্চারও জন্ম দিয়েছে। আর সেটি এখন আর জীবিত নেই। তবে তার ১০০ প্রজন্মের বংশধর এখন বেঁচে আছে।

উল্লেখ্য, পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় নেমাটোডাদের বংশ বিস্তার করতে কোনো পুরুষ সঙ্গীর প্রয়োজন হয় না।  

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই বিষয়টি জানে যে কিছু প্রজাতি তাদের বিপাক ক্রিয়া বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য নিষ্ক্রিয় হয়ে বেঁচে থাকতে পারে। এর আগেও বিজ্ঞানীরা হিমায়িত মাটি থেকে নেমাটোডার নমুনার সংগ্রহ করেছে, পুনরুজ্জীবিত করেছেন। তবে এত আগের কোনো বহুকোষী প্রাণকে এর আগে পুনরায় জীবিত করা সম্ভব হয়নি।

এর আগে ২০২১ সালে সাইবেরীয় হিমবাহ থেকে ২৪ হাজার বছর পরে প্রাচীন বিডেলয়েড রোটিফারকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছিলেন বিজ্ঞানীরা। এটি ছিল একটি বহুকোষী মাইক্রোস্কোপিক প্রাণী। এর আগে সেখানে চাপা পড়া ভাইরাসও পুনরুজ্জীবিত করা হয়েছিল।

 

সূত্র : রাশিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা