× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অণু তৈরির বুদ্ধিমান হাতিয়ার’ তৈরি করে রসায়নে নোবেল

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২ ১৭:২৬ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১৯:৩৯ পিএম

মরটেন মেলডাল, কে ব্যারি শার্পলেস এবং ক্যারোলিন আর বার্তোজি।

মরটেন মেলডাল, কে ব্যারি শার্পলেস এবং ক্যারোলিন আর বার্তোজি।

ক্যারোলিন আর বার্তোজি, মরটেন মেলডাল এবং কে ব্যারি শার্পলেস এ বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন। ‘অণু তৈরির একটি বুদ্ধিমান হাতিয়ার’ তৈরি করে  তারা পুরস্কৃত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, ক্লিক কেমিস্ট্রি এবং বায়োঅর্থোগোনাল কেমিস্ট্রির ক্ষেত্রগুলি প্রতিষ্ঠা এবং অগ্রসর করার জন্য এই ত্রয়ী পুরস্কার জিতেছে। তাদের গবেষণা ‘অণুকে একত্রে সংযুক্ত করার বিষয়ে বিপ্লব ঘটিয়েছে।’

নোবেল কমিটি বলেছে, ক্লিক রসায়ন দ্রুত এবং সহজবোধ্য প্রতিক্রিয়া সক্ষম করে যেখানে ‘আণবিকভাবে তৈরি ব্লকগুলি দ্রুত একসঙ্গে সন্নিবেশিত হয়।’

এই গবেষণা ক্যান্সার চিকিৎসাসহ ফার্মাসিউটিক্যালস এবং ওষুধের বিকাশে যুগান্তকারী বিপ্লব ঘটাবে বলে বিশ্বাস করছেন রসায়নবিদরা।

বার্টোজি ‘ক্লিক কেমিস্ট্রিকে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার’ আগে শার্পলেস এবং মেলডাল ধারণাটির পথপ্রদর্শন করেছিলেন। 

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করা বার্তোজি বলেছেন, আমেরিকার পশ্চিম উপকূলের স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতে তার নোবেল জয়ের কথা জানানো হয়েছিল। 

প্রতিক্রিয়া প্রকাশে তিনি বলেন, ‘আনন্দে আমি শ্বাস নিতে পারছিলাম না।’

শার্পলেস পঞ্চম ব্যক্তি, যিনি দুটি নোবেল জিতেছেন। এর আগে ২০০১ সালে রসায়নে এ পুরস্কার জিতেছিলেন।

এর আগে ধারণা করা হয়েছিল, ড্রু ওয়েইসমান, ক্যাটালিন কারিকো ও ইজিও রিজারদোর—এই তিন বিজ্ঞানী রসায়নে নোবেল পেতে পারেন। বিজ্ঞানবিষয়ক অনলাইন সাময়িকী ‘সিঅ্যান্ডসিএন’ ২৯ সেপ্টেম্বর প্রায় ৩ ঘণ্টার একটি অনলাইন সেমিনার বা ওয়েবিনার আয়োজন করে। এতে রসায়নে চলতি বছর কে বা কারা নোবেল পেতে পারেন, তা নিয়ে বিস্তর আলোচনা হয়। আলোচনা হয় রসায়নসহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আগামীতে নোবেল দেওয়ার ধরন বদলে যাওয়ার সম্ভাবনা নিয়েও।

আলোচকদের ধারণা ছিল, চলতি বছর ড্রু ওয়েইসমান, ক্যাটালিন কারিকোর রসায়নে নোবেল জয়ের সম্ভাবনা বেশি। মূলত তাদের চেষ্টায় স্বল্প সময়ে ‘এমআরএনএ’ প্রযুক্তির করোনা টিকা উদ্ভাবন করা সম্ভব হয়েছে। অবশ্য গত বছরও এ দুই মার্কিন বিজ্ঞানী নোবেল পেতে পারেন বলে আশা করেছিলেন অনেকে। কিন্তু তা হয়নি।

কয়েক বছর ধরে ব্রিটিশ-আমেরিকান বিজ্ঞানী স্টুয়ার্ট ক্যানট্রিলের রসায়নে নোবেল পাওয়ার কথা শোনা যাচ্ছে। ‘চেমব্যার্ক’ নামে একটি প্ল্যাটফরমের সাম্প্রতিক এক টুইটার সমীক্ষায় দেখা গেছে, চলতি বছর স্টুয়ার্ট নোবেল পেতে পারেন বলে মনে করেন জরিপে অংশগ্রহণকারী প্রায় ৮০ শতাংশ মানুষ।

উল্লিখিত তিন বিজ্ঞানীর বাইরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর এম ইয়াগি, তাইওয়ান বংশোদ্ভূত মার্কিন জৈব-রসায়নবিদ চি-হুই ওংয়েওর এবার রসায়নে নোবেল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল।

২০২১ সালে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও ব্রিটিশ বিজ্ঞানী ডেভিড ম্যাকমিলান। অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান। এ পদ্ধতিতে জৈব অণু তৈরি করা যায়।

সোমবার (৩ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরে নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয়। এ বিষয়ে এবার নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম ও মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম। এবার পদার্থবিজ্ঞানে বিজয়ীরা হলেন—ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার। কোয়ান্টাম প্রযুক্তির একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করায় তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

প্রবা/জিজি/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা